ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্যান্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করাও আমাদের দায়িত্ব।বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘রুটস টু লিগ্যাসি : প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই প্রতিষ্ঠান অসংখ্য যোগ্য ও স্বনামধন্য শিক্ষার্থী তৈরি করেছে। যারা এই স্কুলকে মহিমান্বিত করেছেন এবং মানুষ গড়ার কাজে শ্রম দিয়েছেন, সেই সব শিক্ষকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানান।পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, আমাদের বুঝতে হবে কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে আবার কাচের জগ ও গ্লাসে ফিরে যাচ্ছি—এটি মূলত একটি মূল্যবোধের বিষয়। তিনি উপস্থিত সবাইকে পরিবারের সদস্যদের প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে চটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার আহ্বান জানান।তিনি বলেন, প্লাস্টিক আজ আমাদের রক্তে, ফুসফুসে এমনকি মায়ের দুধেও পাওয়া যাচ্ছে। এ জন্য মানুষের অসচেতনতাই মূলত দায়ী। রাজনৈতিক সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সাফল্য ব্যক্তি ও পরিবার উদ্যাপন করে, কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সাফল্য উদ্যাপন করে পুরো সমাজ ও রাষ্ট্র। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার মানবিক ও সামাজিক দায়বদ্ধতার কারণে এই প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস। তিনি স্কুল পরিবারের সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অন্তর্বর্তী কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনা Read more

ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা
ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী Read more

‘এনসিপিত্যাগীদের জন্য আমজনতার দলের দরজা খোলা’
‘এনসিপিত্যাগীদের জন্য আমজনতার দলের দরজা খোলা’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।রবিবার (২৮ ডিসেম্বর) আমজনতার Read more

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন। রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Read more

স্টেডিয়ামের অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল: বিসিবি সভাপতি
স্টেডিয়ামের অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটকে বিকেন্দ্রীকরণে জোর দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এ লক্ষ্যেই Read more

তাইওয়ানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তাইওয়ানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন