অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত ইতিবাচক রূপান্তর সম্ভব। আত্মশুদ্ধ মানুষ তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকে এবং দুর্নীতি, অন্যায় ও বিশৃঙ্খলা কমিয়ে সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে বরিশালে চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে এক বক্তব্যে তিনি এ কথা বলেন ।ড. খালিদ হোসেন বলেন, সুস্থ সমাজ গঠনের জন্য প্রথমে নিজেকে পরিবর্তনের মানসিকতা গড়ে তুলতে হবে। নিজেকে সংস্কার করলেই পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ব্যক্তি পর্যায়ে নৈতিকতা ও চরিত্রের অভাব বর্তমান সমাজের নানা সংকটের মূল কারণ। তাই আত্মশুদ্ধি বা আত্মসমালোচনার চর্চা ছাড়া সমাজে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠা করা কঠিন।তিনি বলেন, মানুষ যদি নিজের ত্রুটি নিজে দেখতে শেখে, তবে অন্যের সমালোচনার প্রবণতা স্বাভাবিকভাবেই হ্রাস পায় এবং সমাজে সহনশীলতা বৃদ্ধি পায়।ড. খালিদ হোসেন বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে নৈতিক অবক্ষয়ও বড় চ্যালেঞ্জ। এজন্য শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া এবং পারিবারিকভাবে মূল্যবোধ চর্চা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। পরিবার হলো মূল্যবোধ চর্চার প্রথম স্কুল। শিশুদের মধ্যে সততা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হবে। স্কুল ও কলেজে নৈতিক শিক্ষা প্রতিষ্ঠিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সহজ হয়।তিনি আরও বলেন, আমরা যতোটা প্রযুক্তি ও অর্থনীতিতে এগিয়ে যাই, সামাজিক ও নৈতিক মূল্যবোধ যদি পাশাপাশি এগোতে না পারে, তবে আমরা শুধু বাহ্যিক উন্নয়নে সীমাবদ্ধ থাকব। সমাজের স্থিতিশীলতা ও কল্যাণ অর্জনের জন্য ব্যক্তির চরিত্র ও নৈতিকতার বিকাশ অপরিহার্য।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জে মামলার জেরে ২ পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ
শায়েস্তাগঞ্জে মামলার জেরে ২ পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ

গ্রাম্য মাতবরদের সুযোগ না দিয়ে মামলা দায়ের করায় শায়েস্তাগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের ২টি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। আইন অনুযায়ী Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন ঝরছে ২৮ শিশুর প্রাণ: ইউনিসেফ
গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন ঝরছে ২৮ শিশুর প্রাণ: ইউনিসেফ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গাজায় চলমান ইসরায়েলি হামলার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। তিনি বলেন, Read more

মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪
মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪

কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজার এলাকায় বিসমিল্লাহ স’মিলের দোতলা টিনশেড অফিস কক্ষকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল মাদক কারবার। গোপন সংবাদের ভিত্তিতে Read more

ধানের শীষের ঐক্যতান শ্লোগানে মুখরিত বরিশাল নগরী
ধানের শীষের ঐক্যতান শ্লোগানে মুখরিত বরিশাল নগরী

ঐক্যর নামই জাতীয়তাবাদী শক্তি। এরাই পারে এক যুগের সাংগঠনিক বিরোধ এক মুহুর্তের মধ্যে মুছে ফেলতে। এরাই পারে লাশের পাশে দাঁড়িয়ে Read more

সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৪
সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৪

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজী, ছিনতাইসহ অপরাধ কর্মকান্ডে বাঁধা দেয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়েছে কিশোরগ্যাংয়ের Read more

মিরসরাইয়ে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
মিরসরাইয়ে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে পড়ে মোহাম্মদ আহনাফ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন