মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিতব্য জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে এই সফরে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন মালদ্বীপে অবস্থিত হাইকমিশন।এ উপলক্ষ্যে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। সফরকালে মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।সাক্ষাতে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি, সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করবেন। এই অংশগ্রহণ বাংলাদেশ–মালদ্বীপের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলে উল্লেখ করেছে বাংলাদেশ হাইকমিশন এবং শোকবার্তার জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

এক বছরেই যদি রাষ্ট্রের সব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হতো, তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর নির্ধারিত করা থাকতো Read more

গাজামুখী নৌবহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল
গাজামুখী নৌবহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি Read more

ঝড়-বৃষ্টিতে ভিজতে পারে ঈদের আনন্দ
ঝড়-বৃষ্টিতে ভিজতে পারে ঈদের আনন্দ

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’। গত ১৩ মার্চ দেশে প্রবেশ করা এই বৃষ্টি বলয় ১৮ Read more

হিজড়া সেজে ছিনতাই, যুবক আটক
হিজড়া সেজে ছিনতাই, যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় সোমবার (২৮ এপ্রিল) বিকেলে হিজড়া সেজে টাকা আদায়ের সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানান, Read more

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার Read more

১৫০ কেজি বই বিক্রির অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে
১৫০ কেজি বই বিক্রির অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে

সরকার কর্তৃক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রদানের বই বিক্রি করা হয়েছে ভাঙারি দোকানে। তাও আবার দুয়েক কেজি না, ১৫০ কেজিরও বেশি! Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন