গল টেস্টে ব্যাটে-বলে উত্তেজনার পর শেষ পর্যন্ত ড্র হলেও বাংলাদেশি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম গড়েছেন এক নতুন রেকর্ড। পুরো ম্যাচে চার উইকেট নিয়ে আইসিসির স্বীকৃত ক্রিকেটে নিজের উইকেটসংখ্যা নিয়ে গেছেন ৭৭৫-এ। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন দেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজাকে।আইসিসির স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২৪৮টি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক (১১৪৫)। গল টেস্ট শুরুর আগে ৭৭৩ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে ছিলেন মাশরাফি। এই ম্যাচে ৪ উইকেট নিয়ে তাঁকে পেছনে ফেলেই তৃতীয় স্থানে উঠেছেন তাইজুল।দ্বিতীয় ইনিংসে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন তাইজুল। তবে শেষ পর্যন্ত ৪ উইকেটে ৭২ রান করে ড্র মেনে নেয় শ্রীলঙ্কা।টেস্টের প্রথম ইনিংসে ব্যাটে ঝলক দেখিয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে দল তুলেছিল ৪৯৫ রান। জবাবে শ্রীলঙ্কা তোলে ৪৮৫ রান। প্রথম ইনিংসে ১০ রানের ছোট লিড পায় বাংলাদেশ। লঙ্কানদের রানে আটকে দেওয়ার মূল কারিগর ছিলেন তরুণ অফস্পিনার নাঈম হাসান নেন ৫ উইকেট।দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আবারও ভালো ব্যাটিং করে, ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। লঙ্কানরা চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৭২ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল।উল্লেখ্য, ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ দল। গল টেস্ট ছিল সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন, কলম্বোয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক
পটুয়াখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক

বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা ও পটুয়াখালী জেলায় পৃথক দুটি অভিযানে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও Read more

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’
‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে সহিংস উপায় অবলম্বন করা হবে।মঙ্গলবার Read more

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করবে সরকার
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করবে সরকার

‘সন্ত্রাসবাদী সন্দেহে’ মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে মালয়েশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র Read more

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন Read more

আমাদের উত্তরা ফাউন্ডেশনের আয়োজনে জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত
আমাদের উত্তরা ফাউন্ডেশনের আয়োজনে জমকালো পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন-এর উদ্যোগে সকল স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত Read more

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানা গেল সম্ভাব্য তারিখ
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানা গেল সম্ভাব্য তারিখ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন