গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটিতে একটি বাসায় চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগের আট দিন পর অবশেষে মামলা রুজু হয়েছে। চুরির ঘটনায় পুলিশের গড়িমসি নিয়ে সময়ের কণ্ঠস্বরে প্রতিবেদন প্রকাশের পরদিন, শুক্রবার (২০ জুন) রাতে কালিয়াকৈর থানায় মামলা গ্রহণ করে পুলিশ।এর আগে উপজেলার মাঝুখান এলাকার বাসিন্দা মাহাবুব আলম ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে টাঙ্গাইলের মধুপুরে গ্রামের বাড়ি যান। ৬ জুন থেকে ১১ জুনের মধ্যে কোনো এক সময়ে তার অনুপস্থিতিতে চোরেরা তার বাসায় হানা দেয়। ১১ জুন রাতে ফিরে এসে তিনি দেখতে পান, ঘরের দরজার তালা ও আলমারির তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণ ও রুপার অলংকারসহ মোট ১,২৭,০০০ টাকার মালামাল নিয়ে গেছে।পরদিন (১২ জুন) মাহাবুব আলম কালিয়াকৈর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হককে। তবে অভিযোগের সাত দিন পেরিয়ে গেলেও তিনি ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। একাধিকবার ফোন করেও শুধু আশ্বাস পেয়েছেন বলে জানান তিনি।পুলিশের এমন গড়িমসি নিয়ে মাহাবুব আলম ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে ‘কালিয়াকৈরে চুরির ঘটনায় তদন্তে পুলিশের গড়িমসি, ক্ষুব্ধ এলাকাবাসী’ শিরোনামে সময়ের কণ্ঠস্বর ১৯ জুন প্রতিবেদন প্রকাশ করে। এর প্রেক্ষিতে নড়েচড়ে বসে থানা পুলিশ। অবশেষে ২০ জুন রাতে বাদীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা গ্রহণ করে কালিয়াকৈর থানা।শনিবার (২১ জুন) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা মৌচাক ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি, এর আগেও দুই এসআই ঘটনাটি পরিদর্শন করেছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, অজ্ঞাত চোরদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় হামাস ও দুগমুশ গোত্রের রক্তক্ষয়ী লড়াই, নিহত অন্তত ২৭
গাজায় হামাস ও দুগমুশ গোত্রের রক্তক্ষয়ী লড়াই, নিহত অন্তত ২৭

ফিলিস্তিনের গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ২৭ জনের প্রাণহানি Read more

সহিংস বিক্ষোভে তীব্র হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সংকট
সহিংস বিক্ষোভে তীব্র হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সংকট

ভারতের পার্লামেন্টের একটি প্যানেল বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর দিল্লির জন্য 'সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ' তৈরি Read more

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই
মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে Read more

মারধরের ঘটনায় হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন জামায়াত নেতা
মারধরের ঘটনায় হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার কাগজে সই না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাত ধরে ক্ষমা চাইলেন জামায়াত নেতা আনোয়ার Read more

মার্চে রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত, ১৮ জনই বিএনপির
মার্চে রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত, ১৮ জনই বিএনপির

গত মার্চ মাসে দেশে ৯৭টি রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত হয়েছেন। নিহতের এ সংখ্যা গত ফেব্রুয়ারি মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন