ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি বিধ্বস্তের কারণ জানা গেছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষ নিহত হন। গত ১২ জুন বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়লে সেখানেও বহু মানুষ হতাহত হন। অপরদিকে বিমানটির ২৪২ আরোহীর একজন বাদে বাকি সবাই প্রাণ হারান।ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার আগ মুহূর্তে বিমানটির জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ হয়ে গিয়েছিল। এতে করে ইঞ্জিনে জ্বালানি যাওয়া বন্ধ হয়ে যায়।তদন্তকারীরা বিমানের ব্ল্যাকবক্স থেকে এই তথ্য খুঁজে বের করতে সমর্থ হয়েছেন।তারা বলেছেন, বিমানের জ্বালানি সরবরাহের যে দুটি সুইচ আছে দুটিই এক সেকেন্ডের কম সময়ের ব্যবধানে চালু (রান) থেকে বন্ধ (কাট অফ) হয়ে যায়। ওই সময় বিমানটির গতি ১৮০ নটে পৌঁছেছিল।ব্ল্যাকবক্স থেকে উদ্ধার হওয়া অডিও থেকে জানা গেছে, এক পাইলট অপর পাইলটকে জিজ্ঞেস করেন, তিনি কেন জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ করেছেন। তখন অপর পাইলট জানান সুইচ বন্ধ করেননি।জ্বালানি সরবরাহের সুইচএরপর সুইচগুলো আবারও চালু করা হয়। ওই সময় ইঞ্জিনে জ্বালানি যাওয়া শুরু করে। কিন্তু এর কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এরআগে ইঞ্জিন সচল রাখার জরুরি ব্যবস্থাও চালু করা হয়।বোয়িং ৭৮৭ এ জ্বালানি সরবরাহের সুইচটি কাটঅফ নামে পরিচিত। এটি দুই পাইলটের আসনের মাঝে এবং থ্রোটল লেভারের নিচে থাকে। এগুলো একটি ধাতব দণ্ড দ্বারা সুরক্ষিত থাকে এবং ভুলক্রমে যেন বন্ধ না হয়ে যায় তাই সেখানে লকিং সিস্টেম রাখা আছে।তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন, বিমান উড্ডয়নের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না এবং এতে যে জ্বালানি ছিল সেটির কোয়ালিটিও ভালো ছিল। সূত্র: সিএনএনএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।রাজধানীর ধানমন্ডিতে Read more

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু
পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও আশপাশের জেলাগুলোতে ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৯ জনের মৃত্যু ও ৪৭ জন Read more

পলিথিন বন্ধে কঠোর অভিযান শুরু হবে: পরিবেশ উপদেষ্টা
পলিথিন বন্ধে কঠোর অভিযান শুরু হবে: পরিবেশ উপদেষ্টা

বারবার সতর্ক করার পরও যারা পলিথিন উৎপাদন ও বাজারজাত করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আর কোনো ছাড় নয়। পলিথিন বন্ধে যৌথ Read more

ধামরাইয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা
ধামরাইয়ে বিএনপির বৈশাখী শোভাযাত্রা

ঢাকার ধামরাইয়ে বিএনপির উদ্যোগে  বাংলা নতুন বছর উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ধামরাই পৌর শহরের Read more

গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ
গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং) স্থাপনকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।রবিবার (১৯ Read more

জন্মদিনে ‘আইডলের’ রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে
জন্মদিনে ‘আইডলের’ রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

জন্মদিনের রাতে নিজের ‘আইডল’ ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ ক্লাবটির হয়ে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন