রাজবাড়ীর গোয়ালন্দে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (শুক্রবার, ৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গোয়ালন্দে নুরুল হক মোল্লা, যিনি নুরা পাগলা নামেও পরিচিত, তার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানায়। এ অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তী সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা, জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণকে আশ্বস্ত করছি যে এ জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। যারা এ ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।বিবৃতির শেষে বলা হয়, আমরা দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি, ঘৃণা ও সহিংসতাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করুন, সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন এবং ন্যায়বিচার ও মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তুলুন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাছের প্রাচুর্যে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা
মাছের প্রাচুর্যে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা

সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে দেশের সমুদ্রসীমায় শুরু হয়েছে Read more

শেষ টেস্টে ভারতীয় দলে পান্তের বদলী এন জগদিশান
শেষ টেস্টে ভারতীয় দলে পান্তের বদলী এন জগদিশান

ডান পায়ে চিড় ধরা পড়ায় শেষ টেস্টে ভারতের স্কোয়াডে যে ঋষভ পান্ত থাকছেন না, তা জানা ছিল আগেই। ম্যানচেস্টার টেস্টে Read more

ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত
ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত

জামায়াতে ইসলামী বলেছে, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যতের সরকারকে দেশ পরিচালনা করতে Read more

সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম
সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম

‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, তাই সেইফ এক্সিট আমার জন্য নয়। আমি এ দেশেই থাকবো’ এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

১৯ ঘণ্টা পর ধলাই নদী থেকে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার
১৯ ঘণ্টা পর ধলাই নদী থেকে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া হাওড় থেকে গরু আনতে গিয়ে ধলাই নদীতে নিখোঁজ এনামুল মিয়া (১৮) নামের কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন