নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে থানায় অভিযোগ করেন। নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা (৩৮) কে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তবে তদন্তে বেরিয়ে এসেছে ঘটনাটি ছিল তার সাজানো নাটক।গতকাল ৫ সেপ্টেম্বর ভোরে যশোর থেকে ইব্রাহিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রেসবিফিং করেন।পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে ভিকটিমের স্ত্রী ইরানী খাতুন থানায় অভিযোগ করেন, তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে গেছে। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, জলমহল দখল ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে। অভিযোগের পর পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোরে যশোর কোতোয়ালি থানার বকচর এলাকার একটি বাড়ি থেকে ইব্রাহিমকে উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে ইব্রাহিম বলেন, দেনা-পাওনা ও পারিবারিক পরিকল্পনার অংশ হিসেবে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ নাটক সাজানো হয়। এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী ইরানী খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারাও নাটক সাজানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানার এসআই হায়াৎ মাহমুদ খান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৯ জুলাই) দিবাগত গভীর রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের Read more

দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা
দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন। প্রথম স্ত্রী স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) Read more

আজ থেকে বাঁকখালী নদী দখলমুক্ত অভিযান শুরু
আজ থেকে বাঁকখালী নদী দখলমুক্ত অভিযান শুরু

কক্সবাজার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাঁকখালী নদী এখন দখল আর দূষণের চাপে মৃতপ্রায়। একসময় কস্তুরাঘাট হয়ে চট্টগ্রাম পর্যন্ত Read more

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ
লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির লন্ডনে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল Read more

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার
নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি Read more

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ

ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন