পঞ্চগড়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল পরিবহনের সময় একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ধাক্কামারা এলাকায় ধাক্কামারা-মালাদাম সড়কের মর্ডান কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধাওয়া খেয়ে মোটরসাইকেলটি ফেলে চালক পালিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার সুবাহানাকা ফিলিং স্টেশন থেকে অসাধু উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করে একটি চক্র দীর্ঘদিন ধরে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছিল। সিগারেট কোম্পানির গাড়ির আদলে বিশেষ ধাতব বক্স তৈরি করে মোটরসাইকেলে করে পেট্রোল পরিবহন করা হচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় হাবিব নামের এক ব্যক্তি মোটরসাইকেলটিকে ধাওয়া দেন। এ সময় চালক মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।খবর পেয়ে সদর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলসহ তিনটি জারকিনে থাকা প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেন।পরে জব্দকৃত পেট্রোল শহরের সেতারা ফিলিং স্টেশনে নিয়ে সরকারি মূল্যে মোটরসাইকেল চালকদের মধ্যে বিক্রি করা হয়। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, জব্দকৃত পেট্রোল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তওবা করে জনতার কাতারে আসুন: এনসিপি নেতা আখতার
তওবা করে জনতার কাতারে আসুন: এনসিপি নেতা আখতার

“বাংলাদেশ এখনও আপনাদের তওবা করার সুযোগ দিয়েছে। ফিরে আসুন, তওবা করে জনতার কাতারে দাঁড়ান” গোপালগঞ্জে এক সংক্ষিপ্ত সমাবেশে এমনই হুঁশিয়ারি Read more

তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ বেলাইচন্ডী শুরিপাড়ায় দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে Read more

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন
৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার Read more

‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’
‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে Read more

পঞ্চগড়ে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
পঞ্চগড়ে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

যশোরের চৌগাছায় ছুটি নিয়ে বাড়িতে এসে  নিখোঁজের ২২ দিন পর পুলিশ সদস্য আক্তারুজ্জামানের (৪৬) অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার হয়েছে। Read more

ইয়াবার চালানসহ ছদ্মবেশী ১৭ জেলে গ্রেফতার
ইয়াবার চালানসহ ছদ্মবেশী ১৭ জেলে গ্রেফতার

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন গভীর সাগর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় মাদক পাচারে জড়িত ১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন