মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মামুন শরীফের অনিয়ম, দুর্নীতি ও ঘুষখোর কর্মকর্তার অপসারণ দাবি করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গজারিয়া উপজেলাবাসী।মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় সময় ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মোহাম্মদ আলী প্লাজা সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারী জনতা মোহাম্মদ আলী প্লাজা সংলগ্ন থেকে বিক্ষোভ মিছিল যাত্রা শুরু করে কুমিল্লা মুখী রাস্তায় অগ্রসর হয়ে পুনরায় ঢাকা মুখী রাস্তায় মোহাম্মদ আলী প্লাজা বরাবর এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। ক্ষুব্ধ জনতা ‘ঘুষখোর মামুনের দুই গালে জুতা মারো’ তালে তালে। ‘এক দফা এক দাবি, ঘুষখোর মামুন তুই কবে যাবি। ঘুষখোরের আস্তানা গজারিয়ায় থাকবে না। দুর্নীতিবাজ এসিল্যান্ডের বিচার চাই।’ ঘুষখোর এসিল্যান্ডের দুর্নীতির নানা প্রকারের অনিয়ম দাবি করে স্লোগানের স্লোগানে মুখরিত হয় মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রেখে আন্দোলনকারী জনতা কর্মসূচি শেষ করে।অনুসন্ধানে দেখা যায়, বেশ কিছুদিন যাবত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত দুর্নীতিবাজ এসিল্যান্ড মামুন শরীফের দুর্নীতির অডিও এবং নানা প্রকারের অপকর্মের কথোপকথন ভাইরাল হয়েছে। অভিযুক্ত সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মামুন শরীফকে ফোন দিয়ে রিসিভ না পাওয়ায় তার মতামত পাওয়া যায়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে নিঃস্ব পরিবার, নিখোঁজ ১৪ যুবক
ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে নিঃস্ব পরিবার, নিখোঁজ ১৪ যুবক

উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেক তরুণ। তবে এই স্বপ্ন অনেক সময় রূপ নেয় দুঃস্বপ্নে। এমনই Read more

ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বাড়লো ট্রেনের ভাড়া
ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বাড়লো ট্রেনের ভাড়া

ঢাকা-কক্সবাজারসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২০ ডিসেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে।গত ১৩ বছরে সরাসরি Read more

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে সীমাহীন দুরবস্থা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে সীমাহীন দুরবস্থা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-রপ্তানি পণ্য ব্যবস্থাপনা ধুঁকছে। রয়েছে কার্গো গুদামের সংকট, দক্ষ জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাব। সরকারি Read more

সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি
সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি

‘সময়ের কণ্ঠস্বরের’ অনুসন্ধানে তথ্য জালিয়াতি করে সরকারি চাকরি গ্রহণ করার চাঞ্চল্যকর খবর উদ্ঘাটিত হয়েছে। জানা গেছে, নিজের বয়স, বাবা-মা’র নামসহ Read more

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।রোববার (১৭ Read more

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ সোমবার (১৬ মার্চ)। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন