ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিবর্গদের অকথ্য ভাষায় গালিগালাজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠেছে শাখা ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। তবে সমালোচনা সৃষ্টি হলে পরে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ছাত্রদল নেতারা।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন তারা। তিন নেতারা হলেন- আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৬ ডিসেম্বরে (২০২৫) আমাদের মূল বক্তব্য ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও দ্বৈত নীতির বিরুদ্ধে। বিশেষ করে সাজিদ হত্যাকাণ্ডের ৫ (পাঁচ) মাস অতিবাহিত হলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার না হওয়া, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নানা অযৌক্তিক আপত্তি আরোপ করা, অথচ একই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাব্যক্তিদের উপস্থিতিতে রাত ১১টা পর্যন্ত ছাত্রী হলের অনুষ্ঠান উপভোগের মত ঘটনাগুলোর মাধ্যমে যে বৈষম্য ও অসংগতি প্রকাশ পেয়েছে- সেই বিষয়গুলোই আমাদের বক্তব্যের কেন্দ্রবিন্দু ছিল।’এতে আরো বলা হয়, ‘দুঃখজনকভাবে বক্তব্য প্রদানের সময় অনাকাঙ্খিত ও শালীনতাবিরোধী কিছু ভাষার ব্যবহার হয়েছে যা কোনোভাবেই আমাদের কাম্য ছিল না। এজন্য সম্মানিত শিক্ষক সমাজের নিকট আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি। একইসঙ্গে আমাদের কোনো মন্তব্যে কোনো শিক্ষার্থী কষ্ট পেয়ে থাকলে তাদের নিকটও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’এছাড়া ভবিষ্যতে এধরণের অনভিপ্রেত ঘটনা পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে ইবি ছাত্রদল আরও দায়িত্বশীল, সংযত ও সতর্ক ভূমিকা পালন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষক সমাজের সম্মান রক্ষা এবং একটি সুস্থ, সহনশীল ও ইতিবাচক শিক্ষাঙ্গন গঠনে ইবি ছাত্রদল সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও হলটির ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিনসহ প্রমুখ।তবে অনুষ্ঠান শেষ করতে দেরি করায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, এই অভিযোগে হলের সামনে অবস্থান নেন ছাত্রদল নেতারা। রাত ১১ টার দিকে হল থেকে উপাচার্য ও কোষাধ্যক্ষের গাড়ি বের হওয়ার সময় রাফিজ আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাইভে আসেন। ফেসবুক লাইভে প্রশাসনের কর্তা ব্যক্তিদের গালিগালাজ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তারা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রায় ৫ হাজার কর্মীকে ছাঁটাই এবং একই পদে নতুন কর্মী নিয়োগের উদ্যোগের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত Read more

ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু
ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর মারা গেলেন Read more

ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

ঈদুল আজহার আগের দুই শনিবার দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।১১ ও ১২ জুন নিবার্হী আদেশে Read more

নির্বাচনি এলাকার সীমানা পর্যালোচনায় বিএনপির সমন্বয় কমিটি
নির্বাচনি এলাকার সীমানা পর্যালোচনায় বিএনপির সমন্বয় কমিটি

নির্বাচনি এলাকা সীমানা নির্ধারণের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করেছে বিএনপি। আজ রবিবার (৩ আগস্ট) দলের জ্যেষ্ঠ Read more

বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ
বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ

নগরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে ২০১৫ সালে আড়াই কোটিরও বেশি টাকা ব্যয়ে বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন স্থানে এবং সড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন