উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটকের ৫ ঘণ্টা পর মোটা অংকের টাকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে পানবাজার পুলিশ ক্যাম্প ৮-এপিবিএন পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীরের বিরুদ্ধে। এ ঘটনা ধামাচাপা দিতে নষ্ট ইয়াবা বলে চালিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে অভিযুক্ত পুলিশ সদস্যরা।জানা গেছে, শনিবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বালুখালী হিন্দুপাড়া রাস্তার মাথা থেকে আব্দুল করিম (৩৮) নামের এক স্থানীয় মাদক কারবারিকে আটক করে নিয়ে যান ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক জাহাঙ্গীর।পরবর্তী ইয়াবাসহ তাকে থানায় সোপর্দ না করে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ফরিদের মধ্যস্থতায় ২ লাখ টাকার বিনিময়ে রাত দেড়টায় ছেড়ে দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দুই লাখ টাকা ভাগবাঁটোয়ারা করে নেন উপপরিদর্শক জাহাঙ্গীর। এমন গুঞ্জনে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবাসহ আটক হওয়া আব্দুল করিম এক ধরণের প্রতিবন্ধী। তার প্রতিবন্ধীর সুযোগ কাজে লাগিয়ে বালুখালী কেন্দ্রীক মাদকের গডফাদার চিহ্নিত কারবারি ফরিদ তাকে লোভনীয় প্রলোভন দেখিয়ে তার মাধ্যমে ইয়াবা পাচারের নিরাপদ পন্থা হিসাবে ব্যবহার করছে। তাকে কেউ আটক করলে ফরিদ নিজে গিয়ে তাকে ছাড়িয়ে আনেন।সর্বশেষ এপিবিএন পুলিশ তাকে ইয়াবাসহ হাতে নাতে আটক করলেও মাদককারবারি ও পুলিশের যোগসাজশে নানা ম্যাকানিজম শুরু করেন। প্রায় ৫ ঘণ্টা পর ভালো ইয়াবা সরিয়ে নষ্ট ইয়াবা শো করে নাটকীয়ভাবে মোটা অংকের টাকার বিনিময়ে তাকে ছাড়িয়ে নেন ইয়াবার গডফাদার ফরিদ।অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপপরিদর্শক জাহাঙ্গীর বলেন, আটকের ঘটনা সত্য। তবে, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাদকসহ ওই কারবারিকে ধরে পুলিশ ক্যাম্পে নিয়ে আসি। পরে দেখা যায়, জব্দকৃত ইয়াবাগুলো দুই নম্বর।পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, নষ্ট ইয়াবা দিয়ে আসামিকে থানায় সোপর্দ করা যায় না, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন জাহাঙ্গীর।এ বিষয়ে জানতে চাইলে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, ঘটনা শোনার পরপরই ব্যস্ততার অজুহাত দিয়ে ফোন কেটে দেন।জানতে চাইলে ৮ এপিবিএন-এর এএসপি জহির উদ্দিন বলেন, আমি কয়েকদিন ধরে অসুস্থ আছি। তবে ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।৮-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) রিয়াজ উদ্দীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম ঘটনা যদি ঘটে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আপনার মাধ্যমে জানতে পারলাম। এর আগে আমি জানতাম না। যেহেতু জেনেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন না করার নানা ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু
নির্বাচন না করার নানা ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু

নির্বাচন না করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার Read more

চাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে লড়ছেন ৬৯ জন
চাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে লড়ছেন ৬৯ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) Read more

গাজায় একদিনে নিহত আরও ৭৯
গাজায় একদিনে নিহত আরও ৭৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে করে Read more

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে বুলবুল
বিসিবির অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার জন্ম দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এমন মন্তব্যের পর তার পদত্যাগ দাবি Read more

নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর Read more

গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুর-৪ কাপাসিয়া আসনে নেতৃত্বশূন্য আওয়ামী লীগের প্রায় ৪ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘিঘাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন