যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত দাম বা বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি এক জাতীয় দৈনিকে ‘চুক্তির কারণে বেশি দামে যুক্তরাষ্ট্রের গম কিনছে বাংলাদেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে সরকার থেকে সরকার (জি-টু-জি) পদ্ধতিতে গম আমদানির প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।খাদ্য মন্ত্রণালয়ের মতে, ওই প্রতিবেদন পাঠকদের ভুল ধারণা দিতে পারে। তাই বিষয়টির সঠিক তথ্য তুলে ধরা প্রয়োজন বলে জানিয়েছে মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় জি-টু-জি পদ্ধতিতে গম আমদানি করা হচ্ছে। প্রথম ধাপে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম প্রতি টন ৩০২.৭৫ মার্কিন ডলারে আমদানির চুক্তি হয়। পরে দ্বিতীয় ধাপে একই পরিমাণ গম প্রতি টন ৩০৮ ডলারে ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়।মন্ত্রণালয় জানায়, সংবাদে যুক্তরাষ্ট্রের গমের মূল্যের সঙ্গে রাশিয়ার গমের মূল্যের তুলনা করা হয়েছে, যা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিভ্রান্তিকর। কারণ, যুক্তরাষ্ট্রের গমের দামে চট্টগ্রাম ও মোংলা খাদ্য অধিদপ্তরের সাইলো পর্যন্ত পরিবহণ ব্যয়, বীমা, আনলোডিং ও বন্দরভিত্তিকসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকে, অথচ রাশিয়ার মূল্যে কেবল দেশটির বন্দর পর্যন্ত খরচ হিসেব করা হয়।বাস্তব তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার গমের আন্তর্জাতিক বাজারমূল্য প্রতি মেট্রিক টন প্রায় ২৩০ মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের গমের দাম প্রায় ২৩২ ডলার, অর্থাৎ পার্থক্য মাত্র ২ ডলার।তাছাড়া, বর্তমানে প্রতি মেট্রিক টন রাশিয়ার গমের দাম ২ লাখ ৯৫ হাজার ৩০০ মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের প্রতি মেট্রিক টন গমের দাম ৩ লাখ ৮ হাজার ৩১০ মার্কিন ডলার।মানের দিক থেকেও যুক্তরাষ্ট্রের গম বেশি উন্নত বলে জানিয়েছে মন্ত্রণালয়। রাশিয়ার গমে গড়ে ১১ শতাংশ প্রোটিন (আমিষ) থাকলেও যুক্তরাষ্ট্রের গমে প্রোটিনের পরিমাণ ১৩.৫ শতাংশ। যা পুষ্টিগুণ ও মানের দিক থেকে উত্তম। ফলে উন্নত মান, প্রোটিনের উচ্চমাত্রা ও আন্তর্জাতিক পরিবহণ ব্যয় বিবেচনায় যুক্তরাষ্ট্রের গমের দাম কিছুটা বেশি হওয়া যুক্তিসংগত ও বাজার সম্মত।খাদ্য মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে জি-টু-জি পদ্ধতিতে গম আমদানির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে।সূত্র : বাসসইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের আম-ছালা দুইটাই হারানোর শঙ্কা
জামায়াতের আম-ছালা দুইটাই হারানোর শঙ্কা

জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে ‘আম ও ছালা দুইটাই যাবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির Read more

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের জমানো টাকায় ঈদ সামগ্রী বিতরণ
উল্লাপাড়ায় শিক্ষার্থীদের জমানো টাকায় ঈদ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জমানো টাকায় ৫০টি দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। ঈদের আগের রাতে (শুক্রবার) বাড়ি বাড়ি Read more

ডাকসু নির্বাচন: শীর্ষ ৩ পদেই বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা
ডাকসু নির্বাচন: শীর্ষ ৩ পদেই বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলে ফলাফল ঘোষণা হয়েছে। এতে শীর্ষ ৩ পদেই এগিয়ে আছেন শিবির সমর্থিত Read more

বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমারের ক্যাচ নিয়ে রায়ডুর বিস্ফোরক দাবি
বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমারের ক্যাচ নিয়ে রায়ডুর বিস্ফোরক দাবি

টান টান উত্তেজনাকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০২৪ সালে বার্বাডোজের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচের শেষ ওভারে Read more

আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু
আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিন (১৪) এক শিশুর নিহত হয়েছেন।নিহত শাহীন উপজেলার টেংগারচর ইউনিয়নের জহিরুল Read more

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই: টুকু
গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই: টুকু

গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন