মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিন (১৪) এক শিশুর নিহত হয়েছেন।নিহত শাহীন উপজেলার টেংগারচর ইউনিয়নের জহিরুল ইসলামের ছেলে। শাহীন ছোটবেলা থেকেই তার নানা বাড়ি ইসমানিচরে থাকতেন বলে জানা গেছে।সরজমিনে গিয়ে জানা গেছে, আখ রক্ষার কৌশল অবলম্বন হিসেবে গজারিয়া ইউনিয়নের কলসের কান্দির জমির মালিক মিন্টুর বড় ভাই মিজানুর রহমান সেন্টু ও স্ত্রী ফাতেমা আক্তারের কথায় বিদ্যুৎ লাইনের সংযোগ দেয় জমির মালিক সাইদুর রহমান মিন্টু।নিহত শাহিনের মা জানান, গতকাল (১২ আগস্ট) এশার নামাজের পর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারারাত খোঁজা-খুঁজি করার পর সকালে শুনি আমার ছেলে আখ খেতে লাশ হয়ে ভাসছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।তদন্তে আসা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রস্তুত করেছি। তরুণ আখ খেতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।জমির মালিক সাইদুর রহমান সেন্টুর বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ পাওয়া যায়। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। বাদীর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি

ইরানে ২৪দিন ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে বিশ্বস্ত বন্ধু তেহরানের প্রতি বেশ কয়েকবার সহযোগিতার বার্তা দিয়েছে বেইজিং। Read more

পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়
পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ৪ কেজি ওজনের বড় দুটি ইলিশ মাছ ১৯ হাজার ৬শ টাকায় বিক্রি করা হয়েছে।রোববার (০৪ জানুয়ারি) Read more

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ

অন্তবর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মোট ৮০৪টি ফ্ল্যাট তৈরির একটি প্রকল্প Read more

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল নেটওয়ার্ক নেই, ভোগান্তিতে রোগীরা
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল নেটওয়ার্ক নেই, ভোগান্তিতে রোগীরা

কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। Read more

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন