জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে ‘আম ও ছালা দুইটাই যাবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বর মাসে পৃথকভাবে গণভোট করার দাবি জানিয়েছেন।সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন এবং জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডা. তাহের।জামায়াত নেতা বলেন, জাতীয় নির্বাচন এবং জুলাই সনদকে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট, এই দুটি বিষয় একসঙ্গে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত থাকলেও জামায়াত মনে করে এটি আলাদাভাবে হওয়া আবশ্যক।তিনি হুঁশিয়ারি দেন, জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় আর কোনো ঝামেলা হয়, তাহলে আম-ছালা দুটোই যাবে।জামায়াতের নায়েবে আমির যুক্তি দেন, জাতীয় নির্বাচনের দিন সব দল ব্যস্ত থাকবে। সবাই জাতীয় নির্বাচনের দিকে কনসার্ন থাকবে। দেখা যাবে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা (গণভোটের ব্যালট) পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য কে চাপাচাপি করবে? কারণ, দলীয় কর্মী-সমর্থকেরা তখন জাতীয় নির্বাচনের ভোটের জন্য দৌড়বে।তিনি আরও বলেন, গণভোট একটি সহজ নির্বাচন, যা জাতীয় নির্বাচনের সময় পুলিশের সহযোগিতা কেমন হবে তা ‘এক্সপেরিমেন্ট’ করার জন্য আলাদাভাবে করা যেতে পারে। গণভোটের খরচও খুব সামান্য, কারণ একই বাক্স ব্যবহার করে শুধু বাড়তি ব্যালট ও কালির খরচ হবে।জামায়াতের নায়েবে আমির নির্বাচন কমিশনকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা মনে করি, গণভোটের মতো একটি সহজ নির্বাচন যেন আমরা এখানে এক্সপেরিমেন্ট করতে পারি। জাতীয় নির্বাচনের সময় পুলিশ কীভাবে সহযোগিতা করে সেটা এক্সপেরিমেন্টের জন্য গণভোট করা যেতে পারে।’তিনি জানান, আমরা জোর দিয়ে অনুরোধ করেছি, যদি জাতীয়ভাবে সিদ্ধান্ত হয়, তবে গণভোটটি যেন আলাদাভাবে নভেম্বরে অনুষ্ঠিত হয়।এছাড়াও, বৈঠকে ডা. তাহের নির্বাচন কমিশনের কাছে নির্বাচনে পিআর এবং প্রচলিত—এই দুটি পদ্ধতিই বিবেচনায় রাখার পরামর্শ দেন। প্রবাসীদের ভোটাধিকার এবং ভোটার তালিকা নিয়েও আলোচনা হয় বলে তিনি জানান।তবে, পিআর ও গণভোট আগে না হলে দলের পরবর্তী অবস্থান কী হবে, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট মন্তব্য করেননি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক
অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক

পটুয়াখালীর উপকূলে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এবং চরমোন্তাজ নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ Read more

গুঞ্জন সত্যি করে ইন্টার মায়ামিতে রদ্রিগো ডি পল
গুঞ্জন সত্যি করে ইন্টার মায়ামিতে রদ্রিগো ডি পল

সম্প্রতি গুঞ্জন উঠেছিল স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। অবশেষে Read more

ঈদের চারদিন পর ছিল মেয়ের বিয়ে, আগুনে সব হারিয়ে নিঃস্ব অটোরিকশা চালক
ঈদের চারদিন পর ছিল মেয়ের বিয়ে, আগুনে সব হারিয়ে নিঃস্ব অটোরিকশা চালক

কোরবানির ঈদের আনন্দের রেশ তখনো কাটেনি। ঈদের চার দিন পর ছিল অটোরিকশা চালক জানে আলমের একমাত্র মেয়ের বিয়ের দিন। মেয়ের Read more

পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ
পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সৃষ্টিশীল শিক্ষার্থীদের নিয়ে ‘পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন Read more

আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা
আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা

দেশের গণভোট ও সংবিধান সংস্কারের চূড়ান্ত রায় জনগণের কাছে প্রতিফলিত না হওয়ায় এখন আমাদের জন্য একমাত্র পথ বাকি—জনগণকে সঙ্গে নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন