টান টান উত্তেজনাকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০২৪ সালে বার্বাডোজের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচের শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের দুরন্ত ক্যাচ ধরেছিলেন সূর্যকুমার যাদব। বাউন্ডারির একেবারে পাশেই নিজের ভারসাম্য ধরে রেখেছিলেন তিনি। পা লাগতে দেননি সীমানায়।সেই ক্যাচ নিয়ে এবার প্রশ্ন তুললেন অম্বাতি রায়ডু। ভারতের প্রাক্তন এই ক্রিকেটারের দাবি, ফাইনালে সূর্যকুমারের ক্যাচের আগে বাউন্ডারির দড়ি পিছিয়ে রাখা হয়েছিল।সেদিন ফাইনাল ম্যাচের শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। হার্দিক পান্ডিয়ার প্রথম বলে ছক্কা মারার চেষ্টা করেন মিলার। প্রথমে দেখে মনে হয়েছিল, বল বাউন্ডারির বাইরেই যাবে। লং অফে ফিল্ডিং করছিলেন সূর্য। বেশ খানিকটা দৌড়ে বল হাতের মুঠোয় নিয়ে আসেন তিনি। কিন্তু শরীরের ভারসাম্য ধরে রাখা কঠিন ছিল। কয়েক পা দৌড়ে বল হাওয়ায় ছুড়েই বাইরে বেরিয়ে যান তিনি। আবার মাঠের ভিতরে ঢুকে বল মুঠোবন্দি করেন। সেই বলটা ছক্কা হলে দক্ষিণ আফ্রিকার দরকার থাকত ৫ বলে ১০ রান। অর্থাৎ, জেতার সুযোগ অনেকটা বেড়ে যেত। কিন্তু মিলার আউট হওয়ায় সেখানেই তাদের আশা শেষ হয়ে যায়।সূর্যের ক্যাচ নিয়ে সম্প্রতি শুভঙ্কর মিশ্রের ইউটিউব ভিডিওতে রায়ডু বলেন, ‘বিরতির সময় সম্প্রচারকারী চ্যানেল বাউন্ডারির কাছে চেয়ার পেতেছিল। সেখানে দাঁড়িয়ে ধারাভাষ্যকারেরা কথা বলছিলেন। চেয়ার পাতার সময় বাউন্ডারির দড়ি কিছুটা সরানো হয়েছিল। পরে আর সেটা আগের জায়গায় ফেরানো হয়নি। ফলে আমাদের জন্য বাউন্ডারি কিছুটা বড় হয়ে গিয়েছিল।’রায়ডু বলেন, ‘আমরা কমেন্ট্রি বক্স থেকে পুরোটা দেখেছিলাম। বাউন্ডারির দড়ি নিজের জায়গায় থাকলে সেটা ছক্কা হতো কি না তা বলতে পারব না। তবে সূর্য যে ভাবে দৌড়ে ক্যাচ ধরে নিজের শরীরের ভারসাম্য ধরে রেখেছিল সেটা অসাধারণ।’তবে রায়ডুর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা কোনও অভিযোগ না করলেও পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকদের একটা বড় অংশের অভিযোগ ছিল যে বাউন্ডারির দড়ি পিছিয়ে রাখা হয়েছিল। তার জন্য ভারতকে দায়ী করেছিলেন তাঁরা। আবার অনেকে অভিযোগ করেছিলেন, সূর্যের পা বাউন্ডারির দড়িতে লেগেছিল। সেই বিতর্ক আরও বাড়িয়ে দিলেন রায়ডু।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : জামায়াত আমির
সকল বিপ্লবী বীরকে অভিনন্দন : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রাতে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে বলেনআলহামদুলিল্লাহ, Read more

বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে : ফয়জুল করীম
বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনাখুনি শুরু করেছে। নিজেদের Read more

নামাজই ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচাল হামাস নেতাদের
নামাজই ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচাল হামাস নেতাদের

মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণেই কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা—এমন দাবি করেছে বেশ কয়েকটি Read more

চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ
চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ

চীনের আনহুই প্রদেশে মুহুর্তেই ধসে পড়লো ৬শ’ বছরের প্রাচীন ভবনের ছাদ। ব্যাপক ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ড্রাম টাওয়ার। সোমবার (১৯ মে) স্থানীয় Read more

বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন
বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক পরিচালিত 'খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ' এর একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বর্ষা দেওয়ান Read more

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন