তিন দফা আলোচনার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ২০ শতাংশ। এ হ্রাসের ফলে এখন বিভিন্ন পণ্যে মোট শুল্কহার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন হিসাব।যুক্তরাষ্ট্রের ট্যারিফ কাঠামো অনুযায়ী, বাংলাদেশ এমএফএন (মোস্ট ফেভারড নেশন) সুবিধাপ্রাপ্ত দেশ হওয়ায় রপ্তানি পণ্যে মূলত সাধারণ শুল্কহারই প্রযোজ্য হয়। তবে সম্প্রতি বাণিজ্য উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র বাড়তি পাল্টা শুল্ক আরোপ করে, যার হার ছিল ৩৭ শতাংশ। নতুন সিদ্ধান্তে তা কমে হয়েছে ২০ শতাংশ।বিশ্লেষণে দেখা গেছে, এ বাড়তি শুল্ক যুক্ত হওয়ার পর মোট শুল্কহার দাঁড়াচ্ছে উল্লেখযোগ্য হারে বেশি:১) পোশাক খাতে বর্তমানে গড় শুল্কহার ১৬.৭৭ শতাংশ। ২০ শতাংশ পাল্টা শুল্ক যোগ হলে তা দাঁড়াবে ৩৬.৭৭ শতাংশ।২) ম্যানমেইড ফাইবার সোয়েটারে আগের শুল্ক ছিল ৩২ শতাংশ, যা এখন বেড়ে দাঁড়াবে ৫২ শতাংশে।৩) তুলার সোয়েটারে শুল্ক বেড়ে হবে ৩৬.৫০ শতাংশ।৪) ছেলেদের আন্ডারপ্যান্টে শুল্ক ছিল ৬ শতাংশ, যা নতুন হিসেবে দাঁড়াচ্ছে ২৬ শতাংশে।৫)যেসব পোশাকে মাত্র ১ শতাংশ শুল্ক ছিল, এখন দিতে হবে ২১ শতাংশ।পোশাক ছাড়াও যুক্তরাষ্ট্রে জুতা রফতানিতে গত বছর কার্যকর গড় শুল্কহার ছিল সাড়ে ৮ শতাংশ। পাল্টা শুল্ক আরোপের ফলে কার্যকর গড় শুল্ক দাঁড়াতে পারে ২৮ দশমিক ৫০ শতাংশ। এই খাতে পণ্যভেদে শূন্য থেকে সর্বোচ্চ ৫৫ শতাংশ শুল্কহার রয়েছে।১) জুতা রফতানিতে গড় শুল্কহার ছিল ৮.৫ শতাংশ, যা বেড়ে দাঁড়াতে পারে ২৮.৫০ শতাংশ।২) হ্যাটস ও হেডগিয়ার খাতে শুল্ক ছিল গড়ে ৭.৫ শতাংশ, যা হবে ২৭.৫০ শতাংশ।৩) চামড়াজাত পণ্যে গড় শুল্কহার ছিল ১২.২০ শতাংশ, বাড়তি শুল্কসহ তা দাঁড়াবে ৩২.২০ শতাংশ।এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি প্রতিযোগিতায় কিছুটা চাপ বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে শুল্কহার ৩৭ থেকে ২০ শতাংশে নামায় আপাতত কিছুটা স্বস্তি মিলেছে রফতানিকারকদের মাঝে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আলিফ সর্দার (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ Read more

ঝালকাঠিতে দীপালি উৎসব হাজারো মানুষের সমাগম
ঝালকাঠিতে দীপালি উৎসব হাজারো মানুষের সমাগম

ঝালকাঠির পৌর শ্মশানঘাটে রোববার সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্বালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ Read more

ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে সিনেমা আটকে দিল ভারত
ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে সিনেমা আটকে দিল ভারত

এবারের অস্কারে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি শিশুকে নির্মিত তিউনেশিয়ার সিনেমা ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনে Read more

জজ কোর্টের ড্রাইভারের দাপটে আতঙ্কিত এলাকাবাসী, চলছে মামলা বাণিজ্য
জজ কোর্টের ড্রাইভারের দাপটে আতঙ্কিত এলাকাবাসী, চলছে মামলা বাণিজ্য

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের জজের গাড়ি চালক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দখলবাজি এবং মামলাবাণিজ্যের অভিযোগ উঠেছে। ক্ষমতার দাপটে দখল করেছেন Read more

বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে?
বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে?

নানান বিতর্ক ও অনিশ্চয়তার পরও নির্ধারিত সময়েই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। ডিসেম্বর-জানুয়ারি সময়েই শুরু হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন