মেহেরপুরের গাংনী উপজেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় তালিকাভুক্ত পাট চাষিদের মধ্যে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিউজ না করার জন্য সাংবাদিককে টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা।  জানা যায়, তালিকাভুক্ত পাট চাষিদের মধ্যে পাট বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করার কথা থাকলেও তালিকায় যারা রয়েছেন, তাদের বেশিরভাগই পাট চাষ করেন না। এমনকি কৃষি কাজে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিরাও পাট চাষি সুবিধাভোগীর তালিকাভুক্ত হয়েছেন। প্রকৃত পাট চাষিরা বীজ, সার ও প্রশিক্ষণ বঞ্চিত হওয়ায় পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।  উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র জানায়, চলতি মৌসুমে গাংনী উপজেলার তালিকাভুক্ত ২৮২৭ জন পাট চাষির মধ্যে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণসহ ৭৫ জন পাট চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  তবে পাট চাষিরা বলছেন ভিন্ন কথা। উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঘুরে পাট চাষিদের সাথে কথা বলে জানা যায়, বছরের পর বছর ধরে তারা পাট চাষ করলেও আজ পর্যন্ত কোন সুযোগ সুবিধা পাননি। সরকারিভাবে পাট বীজ ও সার দেওয়া হয়, সেটি এই প্রতিবেদকের মুখেই প্রথম শুনছেন বলেও জানান অনেক কৃষক।  উপজেলার কাজিপুর গ্রামের পাট চাষি আজিজুল ইসলাম বলেন, ‘আমি প্রতি বছরই কয়েক বিঘা পাট চাষ করি। তবে আজ পর্যন্ত কোন সার, বিষ কিংবা অন্য কোন সুযোগ-সুবিধা পায়নি। ফসলটা কেমন হচ্ছে, এটি দেখারই তো লোক নেই, আবার সুবিধা দেওয়ার লোক কোথায় থেকে আসবে।’  তেঁতুলবাড়ীয়া গ্রামের পাট চাষি হামিদুল ইসলাম বলেন, ‘পাট চাষে বীজ, সার দেয়, প্রথম শুনছি। এসব পাওয়া তো দূরের কথা।’  বামন্দী গ্রামের কৃষক সাজেদুর রহমান বলেন, ‘প্রতিবছর পাট চাষ করেও তালিকায় আমাদের নাম থাকে না। ২৮২৭ জনের তালিকা একেবারেই কম না। কিন্তু প্রকৃত পাট চাষিরা সরকারি সব সুবিধা থেকে বঞ্চিত। তবে কারা এই সুবিধা পাচ্ছে, তদন্ত করা উচিত।’  আকুবপুর গ্রামের আরেক পাট চাষি আবুল হোসেন বলেন, ‘প্রতিবছর পাট চাষ কমছে। সহযোগিতা তো দূরের কথা, খোঁজ নেওয়ার লোক থাকে না। পাট চাষ করে কষ্টে থাকে কৃষকেরা।’  গাংনী উপজেলায় বিনামূল্যে পাট বীজ ও সার নেওয়া ২৮২৭ জন পাট চাষির নামসহ তালিকার তথ্য চাইতেই উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এরশাদ আলী প্রতিবেদককে মিষ্টি খাওয়ার জন্য টাকা দেওয়ার চেষ্টা করেন। টাকা না নেওয়ায় প্রতিবেদকের উপর অসন্তুষ্ট হন এই কর্মকর্তা। বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণে অনিয়মের বিষয়ে জানতে চাইলে এরশাদ আলী কোন জবাব না দিয়ে চুপ করে থাকেন।  বিষয়টি নিয়ে জানতে মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.কা.ম হারুন অর রশীদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।  উল্লেখ্য, গত জুলাই মাসের ৮ তারিখে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে ৭৫ জন পাট চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেখানে অনিয়মের চিত্র দেখা যায়। সময়ের কণ্ঠস্বরে বিষয়টি নিয়ে ‘পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। যেখানে পাট চাষীদের অভিযোগ ছিল- সাজানো কৃষকদের নিয়ে পাটচাষি প্রশিক্ষণ দেওয়ার। যেখানে প্রকৃত চাষিদের প্রশিক্ষণ বঞ্চিত করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ Read more

লিভারের ৭৫ ভাগই নষ্ট অমিতাভ বচ্চনের, কাজ করছেন পুরোদমে
লিভারের ৭৫ ভাগই নষ্ট অমিতাভ বচ্চনের, কাজ করছেন পুরোদমে

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। বলিউড বাদশার এখন ৮৩ বছর বয়স। এই বয়সেও পুরোদমে অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার কাজ করে যাচ্ছেন Read more

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মধ্যরাতেও ভাঙ্গুড়ার রেলস্টেশনে আনসার-ভিডিপি
ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মধ্যরাতেও ভাঙ্গুড়ার রেলস্টেশনে আনসার-ভিডিপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত, চুরি ছিনতাই, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ Read more

২৫ আগস্ট: নামাজের সময়সূচি
২৫ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ইংরেজি, ১০ ভাদ্র ১৪৩২ বাংলা, ৩০ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

জুলাই-আগস্ট অভ্যুত্থান জাতীয় চেতনার অংশ
জুলাই-আগস্ট অভ্যুত্থান জাতীয় চেতনার অংশ

যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের নাম। এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ Read more

ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন
ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন

কাতারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর হামলার পর ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এরা হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন