ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় বাবার মৃত্যুর পর বেদখল হয়ে যাওয়া এক একর ৫০ শতক জমি দীর্ঘ ৫০ বছর পর ফিরে পেয়েছেন তার ছেলে আব্দুর রহমান। এতে আনন্দের জোয়ার বইছে দরিদ্র পরিবারটিতে।স্থানীয়দের সাথে কয়েক দফায় শালিসে বৈঠকের পর আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক জমির মালিকানা ও দখল আব্দুর রহমানকে বুঝিয়ে দেন। মালিকানা বুঝে পাওয়ার পর জমিতে হালচাষ করে ভুট্টা রোপন করেছেন আব্দুর রহমান।উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে, ১৯৭৬ সালে বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে এক একর ৫০ শতক জমি পত্তন/সরকারি বন্দোবস্ত দিয়েছিল তৎকালীন স্থানীয় প্রশাসন। ছেলে আব্দুর রহমানের বয়স যখন ৭ বছর, তখন হটাৎ করেই মারা যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এরপর থেকে বেদখল হয়ে যায় পুরো সম্পত্তি। নাবালক থাকার কারণে ওই সময় বাবার জমির দখল ধরে রাখতে পারেননি ছেলে।আব্দুর রহমান বলেন, ‘বাবা যখন মারা গেলেন, তখন আমার বয়স ৭ বছর। বাবার শোক কাটিয়ে উঠার আগেই স্থানীয় প্রভাবশালীরা আমাদের জমিগুলো দখল করে নেয়। আমরা বার বার চেষ্টা করেছি জমি উদ্ধারের, কিন্তু ব্যর্থ হয়েছি। আমাদের কাগজপত্র ভুয়া, টাকা পয়সা না থাকার কারণে পাত্তা দিতো না প্রতিপক্ষরা। স্থানীয়ভাবে শালিস মীমাংসার জন্য বসলে মানতো না প্রতিপক্ষের লোকজন। পরে উপজেলা ভূমি অফিসে এ্যাসিল্যান্ডের কাছে যাই। তিনি কয়েকদফায় কাগজপত্র যাচাই করে শালিস ডাকেন। সেখানে সিদ্ধান্ত হওয়ার পর জমিতে লাল কাপড় বেধে দিয়ে আজ দখল বুঝে পেলাম। আমি অসহায় ছিলাম, এ্যাসিল্যান্ড স্যার না হলে শেষ বয়সে পথে বসতে হতো।’স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর দুই ছেলে। জমি বেদখল হওয়ার কারণে আব্দুর রহমান এলাকায় দিনমজুরি করে জীবন যাপন করতেন। তার ভাই ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। জমি ফিরে পেয়ে পরিবারটি আলোর মুখ দেখবে।বালিয়াডাঙ্গী সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক বলেন, ‘সরকারি বন্দোবস্ত হিসেবে আব্দুর রহমানের বাবা উক্ত জমি পেয়েছিলেন। যেটাকে পত্তন বলি। তার উত্তরাধিকারী হিসেবে ওই জমির মালিক এখন ছেলে। জমিটি বেদখল ছিল, স্থানীয় শালিসের মাধ্যমে আমরা উদ্ধারের ব্যবস্থা করেছি।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ জানুয়ারি: নামাজের সময়সূচি
৭ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৩ পৌষ ১৪৩২ বাংলা, ১৭ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।সড়ক Read more

নড়াইলে মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত
নড়াইলে মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত

নড়াইল সদর উপজেলায় দুটি মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ Read more

ভারতে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামাদ আটক
ভারতে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামাদ আটক

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ (৩১) কে ভারত যাওয়ার সময় আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন Read more

ধামইরহাটে গরু বোঝাই ভটভটি ‍উল্টে নিহত-২ আহত ৪
ধামইরহাটে গরু বোঝাই ভটভটি ‍উল্টে নিহত-২ আহত ৪

নওগাঁর ধামইরহাটে গরু বোঝাই ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে চালকসহ দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন