বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ দিনমজুর হত্যা মামলার আসামী এবং মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরকে (৩০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা মহানগরের ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন সাগর মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এসময় সদর উপজেলার মীরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাগর মিয়াকে (২৯) গ্রেপ্তার করে পুলিশ।এদিকে, আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সাগরকে আদালতে নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনমজুর সজল মোল্লা হত্যা মামলায় তার বিরুদ্ধে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আশীকুর রহমান ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম ওইদিন দিবাগত সোয়া রাত ১ টার দিকে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশে আগ্নেয়াস্ত্র মহড়া দেয়া সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরের বিরুদ্ধে হত্যাসহ ১০ টি মামলা রয়েছে।’প্রসঙ্গত: গত বছরের ৪ আগষ্ট শহরের থানারপুল এলাকা থেকে কৃষিব্যাংক মোড় ও থানারপুল থেকে মানিকপুর এলাকা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে আওয়ামীলীগ নেতাকর্মীদের সংঘর্ষে দিনমজুর রিয়াজুল ফরাজী, সজল মোল্লা ও নুর মোহাম্মদ ডিপজল নিহত হন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
নওগাঁয়  আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৭ ডিসেম্বর) রাত Read more

চকরিয়ায় হাতি হত্যা করে মাটিচাপা, ঘর তুলে আলামত গোপনের চেষ্টা
চকরিয়ায় হাতি হত্যা করে মাটিচাপা, ঘর তুলে আলামত গোপনের চেষ্টা

কক্সবাজারের চকরিয়ায় একটি বন্যহাতিকে নৃশংসভাবে হত্যা করে তার মরদেহ গুম করার এক অভিনব ও চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। উপজেলার Read more

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা Read more

কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত
কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

গাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন।  রবিবার (১২ মে) রাত সাড়ে Read more

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আওতার বাইরে যারা
ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আওতার বাইরে যারা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বুধবার (০৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ Read more

ইরান ও সিরিয়ায় শান্তির জন্য পোপের প্রার্থনা
ইরান ও সিরিয়ায় শান্তির জন্য পোপের প্রার্থনা

পোপ চতুর্দশ লিও রবিবার তার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনায় ইরানে বিক্ষোভে ও সিরিয়ার সংঘাতে নিহতদের জন্য প্রার্থনা করেছেন এবং সংলাপ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন