পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের দল নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুরো সিরিজেই একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ দল। ফলে শেষ ওয়ানডেতেও দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। আর সেই দিনই বাংলাদেশ সিরিজ জেতার পর ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দেন তার স্ত্রী।সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ তার পোস্টে লিখেন, ‘পৃথিবীটা অনেক নিষ্ঠুর।’তিনি আরও লিখেন, ‘কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সব সময় স্বীকৃতি পায় না। আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না, তারা অনেক সময় পিছিয়েই থাকে।’এই পোস্টের পর সৌম্য সরকারকে দলে না নেওয়ার কারণও ব্যাখ্যা করেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সৌম্য ভালো ছন্দে ছিলেন না বলেই তাকে বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট।মিরাজ বলেন, সৌম্য আগের সিরিজে ভালো খেললেও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তবে তিনি সৌম্যের পরিশ্রমের প্রশংসা করেন এবং জানান, দলের পরিকল্পনা অনুযায়ী অন্য কম্বিনেশন নিয়ে খেলতে হয়েছে।তিনি আরও বলেন, এই সিরিজে টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে সুযোগ দিতে চেয়েছিল। কারণ তানজিদ আগের সিরিজে খেলেনি, আর সৌম্য কিছুটা ছন্দ হারিয়েছিল। তাই এই দুজনকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনা করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমছে না সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস
কমছে না সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস

রাজধানীর বাজারগুলোতে বিগত কয়েকমাস ধরেই বেশ চড়া সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে কেজিপ্রতি Read more

সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা
সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা

বারান্দায় সহজে বেড়ে ওঠে পুদিনাগাছ। অনেকে বোতলে রাখেন, তাতেও দিব্যি বেড়ে উঠে। আর বাজারে তো হাতের নাগালেই পাওয়া যায়। এই Read more

বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বরগুনা পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ৩টার পরে পাথরঘাটা বলেশ্বর Read more

ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!
ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!

ক্রিকেট ইতিহাসে এক বিরল কীর্তি গড়েছেন কিশোর কুমার নামে এক স্পিনার। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে Read more

ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ
ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে ময়মনসিংহ বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত স্থাপিত গ্যাস সঞ্চালন লাইনের ভূমি অধিগ্রহণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকা Read more

আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী
আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী

চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, 'বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচনে কারচুপি করলে কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন