সৌদি আরবে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টা বেজে ১১ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)।এনসিএম জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ট থেকে ৫০ কিলোমিটার গভীরে। এর আগে চলতি বছরের এপ্রিলে একই মাত্রার আরেকটি ভূমিকম্প আরব সাগরে সৌদি সীমান্তের কাছে আঘাত হানে। তখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশই ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়।ওই ভূমিকম্পের কারণ হিসেবে বলা হয়েছিল, আরবিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে আরব উপসাগরীয় অঞ্চলের পুরোনো ফল্ট লাইনে চাপ সৃষ্টি হয়, যা ভূমিকম্পের সূত্রপাত ঘটায়।আশপাশের দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলতি বছরের ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণদিকে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।এছাড়া ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ২২ নভেম্বর ইরাকেও ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। চলতি বছরের আগস্টে ওমানের মাদহায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ২.২। সূত্র: খালিজ টাইমসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাটে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ চম্পা হরিজন (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের Read more

সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ
সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ

সারদেশে গত সেপ্টেম্বর মাসে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৬৮২ জন। এই Read more

বকশীগঞ্জে ২০০ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
বকশীগঞ্জে ২০০ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) Read more

নিকলীতে সরকারি চর দখলের অভিযোগ
নিকলীতে সরকারি চর দখলের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় ১৫০ একর সরকারি খাস জমির চর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, Read more

এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে: বাণিজ্য উপদেষ্টা
এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে: বাণিজ্য উপদেষ্টা

আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করছেন অন্তর্বতীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক Read more

লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক
লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকাল ৫টায় পৌরসদরের পন্থিছিলা এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন