ভোলার লালমোহনে অটোরিকশা চালক আবু বক্কর সিদ্দিক (৫০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও একাধিক মোবাইল ফোন।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ভোলার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। গ্রেফতারকৃতরা হলেন, মো. ইব্রাহিম (৩৬), রাজা মিয়া (৩২) এবং কাজী তারেক (৩৫)। তারা সকলে শশিভূষণ থানা এলাকার বাসিন্দা এবং আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ঘটনার পর পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত মূল আসামি ইব্রাহিমকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোঃ রাজা (৩২) ও কাজী তারেক (৩৫) নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু এবং ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে যাত্রী সেজে আবু বক্কর সিদ্দিককে নির্জন এলাকায় নিয়ে হত্যা করে আসামীরা। হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই কাজে তাদের সঙ্গে ৭ জন জড়িত ছিলো বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।উল্লেখ, গেল ৩০ ডিসেম্বর রাতে আবু বক্কর সিদ্দিক নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা। পরে গেল পহেলা জানুয়ারি নিহতের ছেলে সুলতান আলী বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড
ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারাবিহীন আলোচিত শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে Read more

সিংড়ায় দেশীয় অস্ত্রসহ মৎস্যজীবী দলের সভাপতি গ্রেফতার
সিংড়ায় দেশীয় অস্ত্রসহ মৎস্যজীবী দলের সভাপতি গ্রেফতার

নাটোরের সিংড়ায় অনুমোদন বিহীন ব্যক্তিগত বিএনপি পার্টি অফিসে বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া আর্মি ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা Read more

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, 'সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে।'শুক্রবার Read more

নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল!
নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল!

কক্সবাজারের টেকনাফের নাফ নদে শিকারির বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল মাছ। বুধবার (২২ জুলাই) উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে Read more

মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান
মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান

মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই এই মনোনয়ন ঘোষণা করা Read more

একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘এআরএম/আরএম/এসআরএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন