ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ৩০০ ভ্যানচালকের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (০২ জুলাই) দুপুরে উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি প্যাকেটজাত চাউল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, মরিচের গুড়া, হলুদের গুড়া ও ধনিয়ার গুড়াসহ মোট ৮ প্রকার খাদ্য সামগ্রী।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘এই আষাঢ়ের টানা বৃষ্টিতে স্বল্প আয়ের মানুষেরা ঠিকমতো কাজকর্ম করতে না পারায় বিপাকে পড়তে হয়। সেই কথা বিবেচনা করে উপজেলার তিনশত ভ্যানচালকের মধ্যে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন
মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন

মৌলভীবাজারে সুজন মিয়া (৩২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌরসভা কার্যালয়ের Read more

চালের বস্তায় শেখ হাসিনার নাম, বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও
চালের বস্তায় শেখ হাসিনার নাম, বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার Read more

চট্টগ্রাম-৪ আসনে বাদ পড়লেন ঘোষিত প্রার্থী, চূড়ান্ত লায়ন আসলাম
চট্টগ্রাম-৪ আসনে বাদ পড়লেন ঘোষিত প্রার্থী, চূড়ান্ত লায়ন আসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন Read more

মুন্সিগঞ্জে অটোচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
মুন্সিগঞ্জে অটোচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জে অটোরিকশাচালক মো. মজিবর রহমান (৪৫) হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন Read more

মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

মুন্সীগঞ্জের শ্রীনগরে দলিল লেখকপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।শনিবার Read more

৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২০ মে
৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২০ মে

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন