তারকাদের ব্যবহৃত জিনিস সংগ্রহে রাখার প্রতি মানুষের আগ্রহ নতুন কিছু নয়। আর যদি সেটি হয় পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের কোনো স্মৃতি, তাহলে তো কথাই নেই। এবার ঘটেছেও তেমন এক ঘটনা। মাইকেল জ্যাকসনের একটি মোজা ফ্রান্সে এক নিলামে বিক্রি হয়েছে প্রায় ৮ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১০ লাখ টাকা।গত বুধবার ফ্রান্সে আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে বিক্রির জন্য তোলা হয় মোজাটি। ১৯৯৭ সালে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট চলাকালে জ্যাকসন এটি পরেছিলেন। সাদা রঙের এই মোজাটির গায়ে লাগানো ছিল ঝকমকে রাইনস্টোন, যা একসময় চোখধাঁধানো আলো ছড়ালেও এখন কিছুটা বিবর্ণ।নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান ‘অরোর ইলি’ জানায়, কনসার্টের পর জ্যাকসনের ড্রেসিংরুমের পাশ থেকে এক টেকনিশিয়ান মোজাটি খুঁজে পান এবং দীর্ঘ সময় পর তা পৌঁছে যায় নিলামে। আয়োজকরা আশা করেছিলেন, এটি ৩ থেকে ৪ হাজার ডলারে বিক্রি হতে পারে। কিন্তু ভক্তদের উন্মাদনায় সেটি শেষ পর্যন্ত প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়।উল্লেখ্য, মাইকেল জ্যাকসনের ব্যবহৃত বিভিন্ন জিনিস এর আগেও নিলামে চড়া দামে বিক্রি হয়েছে। ২০২৩ সালে প্যারিসে তার পরে থাকা একটি বিখ্যাত টুপি বিক্রি হয় ৮০ হাজার ডলারেরও বেশি দামে।‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসন ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মারা যান। তবে তার প্রতি বিশ্বব্যাপী ভক্তদের আগ্রহ এখনো অম্লান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।শনিবার (৩ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ৭ টার সময় হাঁড়িয়ারকুঠি Read more

আরো ২ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী
আরো ২ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকার মধ্যাঞ্চলে তথাকথিত ‘ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার Read more

বেগম খালেদা জিয়া আর নেই
বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন Read more

চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

চার ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরানা পল্টনের বহুতল ভবন সাব্বির টাওয়ারের ছাদে লাগা আগুন।শনিবার (৪ মে) রাত ১২টা Read more

গাজায় আবারও ত্রাণবহর পাঠানোর ঘোষণা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’
গাজায় আবারও ত্রাণবহর পাঠানোর ঘোষণা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন