অবরুদ্ধ গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলো দেখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।শুক্রবার (০১ আগস্ট) তিনি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে সঙ্গে নিয়ে গাজায় প্রবেশ করবেন এবং সেখানে খাদ্য সহায়তার বাস্তব পরিস্থিতি ঘুরে দেখবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, দূত গাজায় বিভিন্ন সহায়তা বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলবেন—তাদের দুর্দশা সরাসরি জানার জন্য। সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিস্থিতি জানিয়ে একটি চূড়ান্ত খাদ্য সহায়তা পরিকল্পনা উপস্থাপন করবেন উইটকফ।এই সফরের ঠিক এক দিন আগেই ইসরায়েলি হামলায় গাজাজুড়ে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গত কয়েক সপ্তাহে দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে আরও ২ শিশুর মৃত্যুর খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।বর্তমানে গাজায় দুর্ভিক্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৫৪ জনে, যাদের মধ্যে ৮৯টি শিশু। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে, মে মাস থেকে এ পর্যন্ত সহায়তা কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষারত অবস্থায় ১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।একই সময়ে জাতিসংঘ এবং স্বাধীন বিশেষজ্ঞরা জানান, ইসরায়েলি অবরোধের ফলে গাজায় খাদ্য প্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে। তারা এটিকে পুরোদমে দুর্ভিক্ষ বলে আখ্যা দিয়েছেন।এ পরিস্থিতিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন, গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে, যা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবির পুরোপুরি উল্টো।এদিকে আন্তর্জাতিক চাপও বাড়ছে। সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। আগেই স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও ফ্রান্স এ পথে এগিয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল ডন শরীফ গ্রেফতার
ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল ডন শরীফ গ্রেফতার

ফরিদপুরে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত পিস্তল ঠেকানোর ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে ধরা পড়েছে কুখ্যাত ছিনতাইকারী মো. শরীফুল Read more

কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি
কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগ দেবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার Read more

বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন
বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন

প্রাণঘাতী রোগ মাঙ্কিপক্সের টিকা তৈরি করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই টিকার মেডিকেল ট্রায়ালও শুরু করেছে তারা।টিকার নাম এখনও Read more

দ্বিগুণ ভাড়াতেও মিলছে না টিকিট, ভোগান্তিতে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ
দ্বিগুণ ভাড়াতেও মিলছে না টিকিট, ভোগান্তিতে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ

ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) ভোর থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড় ও সংযোগ মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বিশেষ Read more

আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট
আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন