ইন্দোনেশিয়ায় পুলিশের নির্যাতন এবং সরকারিভাবে অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফের রাস্তায় নেমেছেন শত শত বিক্ষোভকারী। বুধবার (৩ সেপ্টেম্বর) শত শত নারী গোলাপি রঙের টিশার্ট পরে ঝাড়ু হাতে দেশটির রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করেন। খবর বিবিসিজীবনযাত্রার ব্যয় এবং সংসদ সদস্যদের অঢেল সুযোগ-সুবিধার প্রতিবাদ জানিয়েছে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়াচ্ছে। রাজধানী জাকার্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল ট্যাক্সিচালক আফফান কুর্নিয়াওয়ানের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ দানা বেঁধে ওঠে।বিক্ষোভ শুরু হওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে বেইজিং সফর বাতিল ঘোষণা করেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। কিন্তু বুধবার চীনে আয়োজিত জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে দলীয় প্রধানদের একটি গ্রুপ ছবিতে প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশেই দেখা যায় প্রেসিডেন্ট প্রবোয়োকে।চীন সফরের আগে গত সপ্তাহে প্রাবোয়ো বলেছেন, তিনি সরকারি এমপিদের জন্য সুযোগ-সুবিধা সীমিত করবেন। বিক্ষোভকারীরাও এই আহ্বান জানিয়ে আসছিল।বিক্ষোভকারী নারীদের সংগঠন ইন্দোনেশিয়ান উইমেন অ্যালায়েন্সের (আইডব্লিওএ) সদস্যরা বলেন, রাষ্ট্র-সেনাবাহিনী এবং পুলিশের ওপর যে ময়লা পড়েছে তা পরিষ্কার করতেই প্রতীকী হিসেবে ঝাড়ু মিছিলের আয়োজন। এছাড়া বিক্ষোভকারীরা পুলিশ সংস্কারেরও দাবি জানায়।বিবিসি ইন্দোনেশিয়াকে বিক্ষোভে অংশ নেয়া এক নারী মুতিয়ারা ইকা জানান, বিক্ষোভ কোনো অপরাধ নয়, বরং এটি নাগরিক অধিকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাইফুজ্জামান চৌধুরীর বাংলাদেশি ২ এজেন্টকে গ্রেপ্তার
সাইফুজ্জামান চৌধুরীর বাংলাদেশি ২ এজেন্টকে গ্রেপ্তার

আলোচিত সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও তার দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিট গ্রুপের Read more

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অস্ত্রের কোপে খুন যুবলীগ নেতা
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অস্ত্রের কোপে খুন যুবলীগ নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মুসলিম উদ্দিন (৪৫) নামের এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। Read more

নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে র‍্যাব-১ সদর দপ্তর থেকে সিপিএসসি কোম্পানী কমান্ডার, লে. কমান্ডার মো; নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ Read more

লামিয়া ধর্ষণ মামলায় দুইজনের ১৩ ও একজনের ১০ বছর কারাদণ্ড
লামিয়া ধর্ষণ মামলায় দুইজনের ১৩ ও একজনের ১০ বছর কারাদণ্ড

পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে সাকিব মুন্সী ও সিফাত মুন্সিকে ১৩ বছর Read more

৩ অক্টোবর: নামাজের সময়সূচি
৩ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১৮ আশ্বিন ১৪৩২ বাংলা, ১০ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আত্মসমর্পণ করে জামিন পেলেন মডেল সানাইয়ের স্বামী
আত্মসমর্পণ করে জামিন পেলেন মডেল সানাইয়ের স্বামী

স্বামীর বিরুদ্ধে ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগে মামলা করেন মডেল সানাই মাহবুব। শারীরিক-মানসিক নির্যাতন করে যৌতুক দাবির অভিযোগে আলোচিত মডেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন