যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত হৃদয় হোসেন নামে এক যুবককে আটক করেছে। তিনি বাঘারপাড়ার মহিরণ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ভিকটিম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।জানা গেছে, ধর্ষণের শিকার নারী বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া পদে চাকরি করেন। তিনি বাঘারপাড়া পৌর শহরে সিরাজুল ইসলামের বাসায় ভাড়া থাকেন। তার স্বামীও চাকরির সুবাদে অন্যত্র বসবাস করেন। এ সুযোগে হৃদয় রোববার (৩ আগস্ট) গভীর রাতে ওই নারীর ঘরের দরজায় কড়া নাড়েন। দরজা খুলতেই রুমে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে সোমবার (৪ আগস্ট) ভুক্তভোগী নারী বাঘারপাড়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ধর্ষণ মামলার আসামি হৃদয়কে চাড়াভিটা থেকে আটক করা হয়েছে। তিনি ধর্ষণ ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ
আগামীকাল থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ

আগামীকাল রবিবার থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি)। প্রবেশপথে হবে চেকিং, পলিথিন বা Read more

আজ থেকে প্রাথমিকে কর্মবিরতি
আজ থেকে প্রাথমিকে কর্মবিরতি

দাবি পূরণ না হওয়ায় ১ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩ দাবিতে সোমবার (৫ মে) থেকে Read more

নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর তুহিন শেখ (১৪) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (০৪ মে) Read more

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২
পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালকসহ ২ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় শিশুসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার Read more

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভেতর থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম মনির হোসেন (৫০)। তিনি ভোলা জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন