বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় মিঠামইন উপজেলার ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর ফারুক চৌধুরী কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় গত (৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় ওমর ফারুক চৌধুরী এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামি ওমর ফারুক চৌধুরীকে গ্রেফতার করা হয়। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওমর ফারুক চৌধুরীকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার
বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার

রাজশাহী জেলার বাঘা পৌরসভার সাবেক মেয়র মো. আক্কাস আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গোপন Read more

সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ
সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ

চট্টগ্রামের সাতকানিয়ায় অসময়ে তরমুজ চাষ করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। বর্ষা ও শরৎকালেও তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়ে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের Read more

সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনসিপি
সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনসিপি

ঢাকার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি Read more

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক

বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে ডলার সংযুক্তির (এনডোর্সমেন্ট) করার জন্য ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট Read more

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত জাপানের প্রধানমন্ত্রীর
ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত জাপানের প্রধানমন্ত্রীর

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে তার পরিকল্পিত সফর বাতিল করেছেন। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন