জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে ঢুকে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম শিশিরকে মারধরের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। বুধবার (২৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিতে আহ্বায়কের দায়িত্বে আছেন বিদ্রোহী হলের হাউজ টিউটর ড. মো. আব্দুল মোমেন। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিলন। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, হাউজ টিউটর মো. রাশেদুর রহমান, মো. খাইরুল ইসলাম এবং মো. মামুনুর রশিদ। কমিটিকে দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১৭ মে রাতে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ৫১৪ নম্বর কক্ষে হামলার শিকার হন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম শিশির। অভিযোগ অনুযায়ী, চারুকলা বিভাগের শিক্ষার্থী কাজী নাসিফ হায়দার আকুল, সাজ্জাদ হোসেন রাব্বী, পপুলেশন সায়েন্স বিভাগের সাদেকুর রহমান এবং অর্থনীতি বিভাগের তোফায়েল পুনম তার ওপর হামলা চালান। হামলার সময় শিশিরকে এলোপাতাড়ি চড় মারার পাশাপাশি কাঠের টুকরো দিয়ে সজোরে আঘাত করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, আঘাতে তার কানের পর্দা ফেটে গেছে। ঘটনার পরদিন ১৮ মে শিশির বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করেন। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে  ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদিআরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে  ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রবিবার(২০এপ্রিল) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

জুন মাসে সড়কে ঝরেছে ৬৯৬ প্রাণ
জুন মাসে সড়কে ঝরেছে ৬৯৬ প্রাণ

সারাদেশে জুন মাসে ৬৮৯টি সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত ও ১৮৬৭ জন আহত হয়েছেন। হিসাব অনুযায়ী দৈনিক গড়ে নিহত হয়েছেন Read more

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী থাকবে
এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী থাকবে

এই মাসে ‘জুলাই সনদ’ না হলে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

বেনজীরকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার
বেনজীরকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার

৩২ কোটি টাকা অনিয়ম ও লোপাটের অভিযোগে ঢাকা বোট ক্লাব থেকে স্বৈরাচার শেখ হাসিনার দোসরখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে Read more

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধার এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়ে লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন