নাটোরের সিংড়ায় স্থানীয় এক বিএনপি নেতা কর্তৃক খাল দখল করে পুকুর খননের অভিযোগে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধনের আয়োজন করেন পাকিশা পার্শ্ববর্তী গ্রামের ভুক্তভোগী কৃষকরা।পাকিশা গ্রাম সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ছাতারদীঘি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল মাষ্টার কর্তৃক পাকিশা গ্রামের নিয়ামত খালের মুখে অবৈধভাবে  পুকুর খননের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি অবিলম্বে খাল দখলমুক্ত করে পুনরায় খননের দাবি করেন তারা।ভুক্তভোগী কৃষকদের দাবি, ‘পাকিশা গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত পানাউল্লাহ ও নিয়ামত খালের মুখে সম্প্রতি দুটি পুকুর খননের ফলে নাগরনদী, ছাতারদিঘী ইউনিয়নের ১০ থেকে ১৫ টি মাঠের শত শত হেক্টর কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে।’ এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল জলিল মাষ্টার বলেন, ‘আমরা কোন খালের মুখ বন্ধ করিনাই, আমাদের জায়গায় আমরা পুকুর করেছি।’সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। গ্রামবাসীর সাথে আলোচনা করে শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ৫ দিন থাকতে পারে কুয়াশা ও শীতের দাপট
আগামী ৫ দিন থাকতে পারে কুয়াশা ও শীতের দাপট

আগামী ৫ দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত Read more

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ জব্দের নির্দেশ
যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ জব্দের নির্দেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্রে দুটি স্থাবর সম্পদ ক্রোক ও দেশটির স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের ২ অ্যাকাউন্ট এবং মালয়েশিয়ার Read more

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। হ্যাকারকে চিহ্নিত Read more

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২
পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫৫ Read more

জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি
জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি

রাজধানীতে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত মোকাবিলায় জরুরি কন্ট্রোলরুম চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর দুর্ভোগ লাঘব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন