যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফজলুল হক (৪৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুইজন গুরুতর হয়েছেন।শনিবার (২৪ মে) সদর উপজেলার চুড়ামনকাটির বিজয়নগর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফজলুল হক ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ক্ষুদ্র বয়রা গ্রামের বাসিন্দা। তিনি খুলনা কেএমপি আটরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশীপুর গ্রামের শামসুল হকের ছেলে এনজিও কর্মী মামুন হোসেন (৩২) ও ইমান উদ্দিনের ছেলে রিয়াল হাসান (৩০)। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর ডাক্তার উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় রেফার্ড করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার দিন সকালে চুড়ামনকাটি বাজারের অদূরে বিজয়নগর মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা ৩ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ফিরোজ আহমেদ জানান, সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ফজলুল হক নামে একজন মারা গেছেন। আহত দুইজনের মধ্যে রিয়ালের অবস্থা  আশংকাজনক হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত ফজলুল হকের স্বজনরা জানিয়েছেন, কর্মস্থল থেকে ছুটি নিয়ে তিনি মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়েছে। চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত তিনজনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন পুলিশ সদস্য মারা গেছেন বলে শুনেছেন। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। শনিবার (২৫ অক্টোবর) বিজিবি'র পক্ষ Read more

উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি
উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি

কক্সবাজারের উখিয়ার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি ছিল আলোচিত 'ফোর মার্ডার' ঘটনা। ২০১৯ সালে রাতে একসঙ্গে চারজনকে হত্যা করে দুষ্কৃতিকারীরা। Read more

ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন
ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে ২টি ড্রোন হামলাও চালানো হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) Read more

কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে
কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে Read more

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে Read more

ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন