নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত। টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আফ্রিকা অধিনায়ক। এর আগে, চলতি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে দু’দলের দেখায় ভারতে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা।অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে নাটকীয় জয়ের পর ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা দল। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল ৩৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে; যেখানে ভারতের জয় ২০টি এবং দক্ষিণ আফ্রিকার জয় ১৩টি ম্যাচে।সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে ভারত নারী দল। শেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ের চারটিতেই জিতেছে তারা। তবে সর্বশেষ ম্যাচে জয় পেয়েছিল প্রোটিয়ারা, যখন চলতি বিশ্বকাপেই ভারতকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল তারা।এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বের পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে। তারা সাত ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটিতে, আর ভারত জয় পেয়েছে তিন ম্যাচে।এর আগে দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্নন অপূর্ণ রয়ে যায় তাদের। অন্যদিকে, ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওআইসি সম্মেলনে ইরানের পক্ষে সৌদি আরবের বার্তা
ওআইসি সম্মেলনে ইরানের পক্ষে সৌদি আরবের বার্তা

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ‘ইসরায়েলের আগ্রাসন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির Read more

আইআরজিসির নতুন কমান্ডার মোহাম্মদ কারামি
আইআরজিসির নতুন কমান্ডার মোহাম্মদ কারামি

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধানের প্রস্তাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামিকে আইআরজিসি স্থলবাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছে ইরান।বৃহস্পতিবার (১৯ জুন) Read more

ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু
ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা ভেঙে যাওয়া বাঁশের সাঁকোটি অবশেষে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে পূর্ণ: নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (২৩ Read more

নিখোঁজের ২ দিন পর কর্ণফুলী নদীতে পাওয়া গেল জেলের লাশ
নিখোঁজের ২ দিন পর কর্ণফুলী নদীতে পাওয়া গেল জেলের লাশ

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে এবার নিখোঁজ হয়েছেন নকুল মল্লিক (৫০) নামের এক জেলে। দু’দিন ধরে তাকে Read more

আজ থেকে শুরু ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন
আজ থেকে শুরু ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে আজ। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষ স্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি Read more

ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন
ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন

ফেনীর ফুলগাজীতে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে মীর হোসেন মীরু (৪৫) নামের এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন