যশোরে দুই ভাইকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মারীতে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন রায়মারী গ্রামের মৃত কাশেম মোল্যার ছেলে মোশরাফ মোল্যা (৫২) ও আব্দুল হালিম (৪০)। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকাল ৮টার দিকে রাস্তার পাশে কচু গাছ লাগানো নিয়ে মোশরাফ ও আব্দুল হালিমের সঙ্গে প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও তার পরিবারের কয়েকজনের মধ্যে গোলযোগ হয়। এর জের ধরে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তার ছেলে রুমান, সালমানসহ আরও কয়েকজন হামলা চালিয়ে দুই ভাইকে বেধড়ক মারধরের পর ছুরিকাঘাত করে। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক শাকিরুল ইসলাম জানিয়েছেন, ছুরিকাহত দুই ভাইয়ের অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত। তাদের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসা চলছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু
বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় বাসর রাতের রাতে এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রাম Read more

প্রাথমিকে প্রধান শিক্ষক হতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা
প্রাথমিকে প্রধান শিক্ষক হতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত নিয়মানুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে Read more

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া
খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।রাষ্ট্রীয়ভাবে Read more

গাজায় নিরীহ মানুষের ওপর আঘাত বন্ধ করুন: সৌদি আরব
গাজায় নিরীহ মানুষের ওপর আঘাত বন্ধ করুন: সৌদি আরব

রিও ডি জেনেরিওতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনে গাজায় ইসরায়েলের স্বাস্থ্য অবকাঠামোতে হামলা এবং নিরীহ জনগণকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের Read more

হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন