প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও, মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে নামাজই একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন।আজ বুধবার, ২৫ জুন ২০২৫ ইংরেজি, ১১ আষাঢ় ১৪৩২ বাংলা, ২৮ জিলহজ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৩:৪৫ মিনিট।  জোহর- ১২:০৫ মিনিট।  আসর- ৪:৪০ মিনিট।  মাগরিব- ৬:৫৩ মিনিট।  ইশা- ৮:১৯ মিনিট।  আজ সূর্যাস্ত- ৬:৫০ মিনিট।  আজ সূর্যোদয়- ৫:১২ মিনিট।  বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে:চট্টগ্রাম: -০৫ মিনিট।  সিলেট: -০৬ মিনিট।  যোগ করতে হবে:খুলনা: +০৩ মিনিট।  রাজশাহী: +০৭ মিনিট।  রংপুর: +০৮ মিনিট।  বরিশাল: +০১ মিনিট।  এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাওনা টাকার জন্য ষাটোর্ধ্ব বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!
পাওনা টাকার জন্য ষাটোর্ধ্ব বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!

ষাটোর্ধ্ব বৃদ্ধ মতিয়ার রহমান নির্বাক চেয়ে আছেন বাড়ির উঠোনে। মতিয়ার রহমানের সাথে ঘটে গেছে এক অমানবিক ঘটনা। পাওনাদারের এক হাজার Read more

সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতিতে যাচ্ছেন। ‘প্রাথমিক সহকারী শিক্ষক Read more

বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি
বিশ্বের যেখানেই প্রবাসীরা থাকুন, ভোট দিতে পারবেন: সিইসি

বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

স্ত্রী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলে স্বামীর আত্মহত্যা
স্ত্রী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলে স্বামীর আত্মহত্যা

স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন এক যুবক। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও লিখে গেছেন ওই যুবক। Read more

যশোরে শহরে ৬০টি সিসি ক্যামেরা অচল, বাড়ছে অপরাধ
যশোরে শহরে ৬০টি সিসি ক্যামেরা অচল, বাড়ছে অপরাধ

যশোর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো ৬০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা অচল হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো সচলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন