ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুনদের শপথ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৮ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হওয়ার পর আমাদের আর শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল, সে অনুযায়ী নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। কিন্তু কমিশন নতুন করে কোনো সিদ্ধান্ত জানায়নি।’তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বলছে, তারা গেজেট প্রকাশ করেনি অথচ ১৫ দিন পর এসে জানিয়েছে। তখন গেজেটের কার্যকারিতা শেষ হয়ে গেছে, ২০ দিন পার হয়ে গেছে। এক দিকে একটি অকার্যকর গেজেটকে আবার সিদ্ধান্ত হিসেবে ধরা হয়েছে, এটা আমাদের জন্য খুব বিভ্রান্তিকর।’আসিফ আরও বলেন, ‘আপিল বিভাগ যেভাবে পর্যবেক্ষণ দিয়েছে, তাতে আমাদের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ গেজেটটি কার্যকর থাকলেও ২০ দিন আগেই সেটি অকার্যকর হয়ে গেছে। অন্যদিকে আমাদের যে সিটি করপোরেশন, তার মেয়াদও শেষ হয়ে গেছে। আমি নিজে আইনজ্ঞ না, তবে আমাদের মাননীয় আইন উপদেষ্টা বিষয়টি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। তিনি একজন প্রফেসর ও আইন বিশেষজ্ঞ। আইন মন্ত্রণালয় দেখেন, তিনি বিষয়টি যেমন ব্যাখ্যা করেছেন, আমি যতটুকু বুঝেছি, তা-ই বলছি।’তিনি আরও বলেন, ‘পরবর্তী যেসব ঘটনা ঘটেছে, তাতে মনে হয়েছে আমরা আরও পরিপক্বভাবে বিষয়টি সামাল দিতে পারতাম। এখন দেখা যাচ্ছে, এক ধরনের অচলাবস্থার মধ্যে পড়ে গেছে সিটি কর্পোরেশন। আগের মাসের তুলনায় গত মাসে নাগরিক সেবা বিঘ্নিত হয়েছে। এখন পুরোপুরি দখলদারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কর্পোরেশনের অফিসগুলোও এক ধরনের দখলে চলে গেছে, ফলে আমরা সেবা দিতে পারছি না।’বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কে টানাপড়েন নেই দাবি করে তিনি বলেন, ‘আপনারা জানেন, এখন আর আগের মতো টেনশন নেই। বিএনপির প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছে। তাতে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ
পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ দেশটির বিভিন্ন এলাকায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে উভয়েরই প্রতিবেশী Read more

টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার
টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির মধ্য থেকে এক যুবকের Read more

কালিয়াকৈরের গ্যাস লাইনে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে হঠাৎ গ্যাস লাইনে Read more

থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড
থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড

দক্ষিণ ভারতের সুপারস্টার ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের সাম্প্রতিক মাদুরাই জনসভায় রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিবেদন অনুযায়ী, তামিলাগা Read more

মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ
মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ

মেট্রোরেল চলাচল আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নিরাপত্তার স্বার্থে  ৪০ Read more

নাটোরে কৃষকের ফসল নষ্টের অভিযোগ
নাটোরে কৃষকের ফসল নষ্টের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে আগাছানাশক ছিটিয়ে প্রান্তিক কৃষকের ক্ষেতের আধাপাকা ধান নষ্টের অভিযোগ পাওয়া গেছে। পুর্বশত্রুতার জেরে ফসল নষ্ট করা হয়েছে দাবী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন