কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসিতে করা আপিল আবেদনের শুনানি শেষে আজ শনিবার (১০ জানুয়ারি) এ সিদ্ধান্ত জানানো হয়েছে।শুনানের শেষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, ‘গত ২ জানুয়ারি বাছাইয়ে হামিদুর রহমান আযাদ সাহেবের মনোনয়নপত্র বাতিল হয়েছিল; এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ শুনানিতে আপিলটি মঞ্জুর হয়েছে।’উল্লেখ্য, শুক্রবার (২ জানুয়ারি) হলফনামায় দেওয়া মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় কক্সবাজার-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।সংসদ নির্বাচনে জমা দেয়া হলফনামায় জামায়াতের এ নেতা তার বিরুদ্ধে ৭২টি মামলার তথ্য দেন। তার মধ্যে ৭০টিতে তিনি খালাস, অব্যাহতি কিংবা প্রত্যাহার হয়েছে মামলা। বাকি দুই দুইটি মামলা বর্তমানে চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলা বিস্ফোরক দব্য আইনে ঢাকার সিএমএম আদালতে দায়ের হয়, যেটি হাইকোর্ট স্থগিত করেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন ট্রাম্প!
নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন ট্রাম্প!

থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত Read more

সমন্বয়ক পরিচয়ে গুলশানে এক কোটি টাকা চাঁদা দাবি, আটক ৫
সমন্বয়ক পরিচয়ে গুলশানে এক কোটি টাকা চাঁদা দাবি, আটক ৫

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ৫ জন। তারা এখন গুলশান থানার ফোজতে রয়েছেন।সমন্বয়ক পরিচয় দেয়া Read more

আগামী নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ
আগামী নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

আগামী জাতীয় নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) Read more

ইসরায়েলে এ পর্যন্ত ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান
ইসরায়েলে এ পর্যন্ত ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান

গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ৮ দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫ শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে Read more

গজারিয়ায় গ্যারেজে ডাকাতি, পাঁচ লাখ টাকার ব্যাটারি লুট
গজারিয়ায় গ্যারেজে ডাকাতি, পাঁচ লাখ টাকার ব্যাটারি লুট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতচক্র ১০টি অটোরিকশার মোট ৩৪টি ব্যাটারি লুট Read more

মাইলস্টোনে দুর্ঘটনার কারণ জানা গেল তদন্ত প্রতিবেদনে
মাইলস্টোনে দুর্ঘটনার কারণ জানা গেল তদন্ত প্রতিবেদনে

মাইলস্টোন বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।আজ বুধবার (৫ নভেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন