যশোরে ‘মারণাস্ত্র’ হিসেবে ধারালো অস্ত্র ‘ছুরি’ ব্যবহার করা হচ্ছে। এতে গত ১৩ দিনে ১৬ জনকে ছুরিকাঘাত করা হয়। এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। ছিনতাই, মাদক ব্যবসার প্রতিবাদ করাসহ বিভিন্ন শত্রুতার জেরে উঠতি বয়সি ও কিশোর গ্যাং সচরাচর ছুরির ব্যবহার করছে। ছুরিকাঘাতে নিহতের নাম চঞ্চল হোসেন (৩০)। তিনি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে।যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর বেলা ১১ টার দিকে ডাকাতিয়া গ্রামের মধু গাজীর বাড়ির সামনে ইয়াবা বিক্রি করছিলো প্রতিবেশী রবিউলের লোকজন। ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় রবিউল তার ছেলে মুন্না, ভাই বিল্লাল ও শাহজাহান মিলে মধু গাজীকে মারধর করে। এসময় তার ছেলে চঞ্চল প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছেলেকে রক্ষা করার জন্য মধু গাজী এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা বাবা-ছেলেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির কিছু সময় পর চঞ্চলের মৃত্যু হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত রবিউল, মুন্না ও বিল্লালকে আটক করেছে।গত ১২ অক্টোবর যশোর শহরের ষষ্টিতলা ও সদরের শেখহাটি তমালতলা এলাকায় দুইজনকে ছুরিকাঘাতে জখম করে দুর্বৃত্তরা। আহতরা হলেন ষষ্টিতলার লিটন হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২০) ও বারান্দী পশ্চিমপাড়ার বাবর আলীর ছেলে নয়ন হোসেন (২২)। স্থানীয়রা তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।গত ১১ অক্টোবর শহরের বারান্দীপাড়া বউ বাজার ও দড়াটানার পিয়াজু গাড়ির স্ট্যান্ডে দুইজন ছুরিকাহত হয়। তারা হলেন বারান্দীপাড়ার মোস্তফার ছেলে সোহাগ হোসেন (২৫) ও সদর উপজেলার সুজলপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ বাবু (৩৮)।গত ৯ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে শহরতলী বকচর হুশতলার কবরস্থান এলাকায় শাকিল হোসেন (২০) নামে এক হোটেল শ্রমিক ছুরিকাহত হয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত শাকিল বকচর হুশতলার গোলাম মোস্তফার ছেলে।একই দিন বকচর হুশতলায় পাওনা টাকা নিয়ে বিরোধে মারুফ হোসেন (২১) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। তিনি বকচর হুশতলার ফারুক হোসেনের ছেলে।গত ৮ অক্টোবর যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কামালপুর সুতিঘাটায় স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাতে জখম করে দুর্বৃত্তরা। আহতরা হলেন সুতিঘাটা গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মালেক (৩৩) ও মালেকের স্ত্রী রিনি খাতুন (২৮)। স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করার জেরে সুতিঘাটা গ্রামের মহিশ সরদারের ছেলে ইলিয়াস ও শাহরিয়ার এ ঘটনা ঘটায়।গত ৬ অক্টোবর যশোর সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুরে সাকিব হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে স্থানীয় আবু সাঈদ ও মিরাজ তাকে ছুরিকাঘাত করে। আহত সাকিব বলাডাঙ্গা কাজীপুর গ্রামের সুরুজ হোসেনের ছেলে।একই দিন শহরের বারান্দীপাড়া ঢাকা রোড ব্রিজ সংলগ্ন আব্দুল্লাহর চায়ের দোকানে ছুরিকাহত হন রফিকুল ইসলাম (৩০)। তিনি বারান্দী মাঠপাড়ার আরশাদ আলীর গাজীর ছেলে। গাঁজা সেবন করার জন্য তামাক পাতা কিনে এনে দিতে রাজি না হওয়ায় ল্যাংড়া টুলু তাকে ছুরিকাঘাত করে।গত ৫ অক্টোবর ইয়াবা বিক্রি করতে নিষেধ করায় শহরের বারান্দীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে শফিকুল ইসলাম কবির (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করা হয়। আহত কবির বারান্দী মোল্যাপাড়ার আবু তালেবের ছেলে।আহত কবির জানান, স্থানীয় ফয়সালের নেতৃত্বে এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি করা হয়। এলাকার পরিবেশ নষ্ট হওয়ার কারণে ইয়াবা বিক্রি করতে নিষেধ করায় ফয়সাল তার ওপর ক্ষুব্ধ হয়। রোববার বিকেলে একা পেয়ে ফয়সাল ও তার শ্বশুর মিলে তাকে ছুরিকাঘাতে জখম করে।গত ৩ অক্টোবর যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মারীতে দুই ভাইকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহতরা হলেন রায়মারী গ্রামের মৃত কাশেম মোল্যার ছেলে মোশরাফ মোল্যা (৫২) ও আব্দুল হালিম (৪০)। সরকারি জমি দখলে করা নিয়ে গোলযোগের জেরে এ ঘটনা ঘটে।একের পর এক ছুরিকাঘাতের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা বলেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডে ছুরির ব্যবহার যশোরে এক ধরনের ঐতিহ্য হয়ে গেছে। ছুরির বহন সহজলভ্য হওয়ায় উঠতি সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা এটা ব্যবহার করছে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার জানান, পারিবারিক বিরোধ অথবা পূর্ব শত্রুতার জেরে এসব ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশি তৎপরতার কারণে এখন ছুরিকাঘাত করে ছিনতাই বা সন্ত্রাসী কর্মকাণ্ড নেই বললে চলে। বিচ্ছিন্নভাবে ছুরির অবাধ ব্যবহার ঠেকাতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার মধ্য গাজা খালি করার নির্দেশ দিলো ইসরায়েল
এবার মধ্য গাজা খালি করার নির্দেশ দিলো ইসরায়েল

ফিলিস্তিনের মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী Read more

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ Read more

‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব’
‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব’

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন Read more

নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বসুরহাট Read more

ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণা করতে আদালতে মামলা 
ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণা করতে আদালতে মামলা 

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র Read more

মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক
মালয়েশিয়ায় ভয়াবহ আগুনে দগ্ধ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন