ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের শারম আল-শেখে ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নেবেন না। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করে জানায়, ইহুদিদের ছুটির দিন ‘সুক্কটের’ কাছাকাছি হওয়ায়, শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারবেন না নেতানিয়াহু। খবর বিবিসি’র।বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) শান্তির পরিধি – শক্তির মাধ্যমে শান্তি – সম্প্রসারণের প্রচেষ্টার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।’ বিবিসি জানায়, গাজায় যুদ্ধবিরতি হলেও দীর্ঘমেয়াদি শান্তি চুক্তিতে এখনও একমত হওয়া যায়নি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ প্রায় ২০ জন বিশ্বনেতা শারম আল-শেখ শীর্ষ সম্মেলনে এই বিষয়ে আলোচনা করবেন। এদিকে, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি এরইমধ্যে ইসরাইল থেকে গাজায় পৌঁছেছে বলে জানা গেছে। হামাস বন্দিদের মিডিয়া অফিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।   মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী আরও কিছু বাস গাজার দিকে যাত্রা করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। বিবিসি জানায়, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটির তথ্যানুসারে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা থেকে প্রায় ১,৭০০ বন্দি এবং ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে।  এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, হামাসের হাত থেকে মুক্তির পর আরও ১৩ জন জীবিত ইসরাইলি জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করেছে। এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারাও ইসরাইলে পৌঁছেছেন।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৫)

আজ শনিবার (২১ জুন) বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টের শেষ দিন আজ। এছাড়া আছে ইংল্যান্ড-ভারত টেস্ট ম্যাচের Read more

২৭ মার্চ: নামাজের সময়সূচি
২৭ মার্চ: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ইংরেজি, ১৩ চৈত্র ১৪৩২ বাংলা, ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী
চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী

চুল ছোট করে কাটতে বলায় অধ্যক্ষকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণীল দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার Read more

টাটকা খেজুর রসের স্বাদ নিতে ছুটে যাচ্ছেন রসপ্রেমীরা
টাটকা খেজুর রসের স্বাদ নিতে ছুটে যাচ্ছেন রসপ্রেমীরা

চারদিকে কনকনে শীত। সূর্যের দেখা নেই। শীত উপেক্ষা করে একদল যুবক ছুটে চলেছেন খেজুরের রসের সন্ধানে। শীত এলেই গাছ থেকে Read more

লস অ্যাঞ্জেলেসের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ৩
লস অ্যাঞ্জেলেসের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কান্ট্রি শেরিফের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

দীর্ঘদিনের দাবির পর অবশেষে শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় পরীক্ষার ফি কমানোর পথে হাঁটছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সিন্ডিকেট কক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন