আইনের তোয়াক্কা না করে যত্রতত্র গাড়ি পার্কিং করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ গাড়িচালককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৬ জুলাই) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা কেডিএস লজিস্টিক ও বিএম ডিপো কন্টেইনার ডিপোর সামনে যত্রতত্র দাঁড়িয়ে থাকা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ গাড়িচালককে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিপোর সামনে এসব গাড়ি দাঁড়িয়ে থেকে বিশৃঙ্খলা করায় ডিপো কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।এ সময় মো. শরীফ, রাব্বি হাওলাদার ও মো. জহিরকে ১,৫০০ টাকা করে সাড়ে ৪ হাজার, মো. রায়হানকে ৬ হাজার টাকা এবং নুরুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, কিছু যানবাহন যত্রতত্র বিশৃঙ্খলভাবে মহাসড়ক দখল করে দাঁড়িয়ে থাকায় এখানে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। তাই এ অভিযান অব্যাহত রেখে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছানিম হোসেন (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাঁদভা ইউনিয়নের লক্ষণপুর Read more

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে। গতকাল রবিবার (১৫ মার্চ) Read more

নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে ৪ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।বৃহস্পতিবার (১ মে) Read more

রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ
রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ

রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো Read more

৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের
৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন Read more

সাবেক এম‌পি লায়লা পারভীন‌ সেঁজুতি গ্রেপ্তার
সাবেক এম‌পি লায়লা পারভীন‌ সেঁজুতি গ্রেপ্তার

সং‌র‌ক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন