আকস্মিক সন্ধ্যা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামের চারটি পরিবারের বসত ঘর। এছাড়াও ওই এলাকার সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ চরহোগল পাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদ, ভাঙ্গারমুখ লঞ্চঘাটসহ নদী তীরবর্তী প্রায় ৩০টি বসত ঘর ভাঙন হুমকির মুখে পরেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে এগারোটা থেকে সন্ধ্যা  নদীর আকস্মিক ভাঙনে বসতিগুলো বিলীন হয়েছে। এ পর্যন্ত চারটি বসতঘর ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ওইসব পরিবারগুলো মাথাগোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা হয়ে পরেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে সরেজমিনে ভুক্তভোগী মজিদ বেপারী বলেন, শুক্রবার দিবাগত রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাত করে রাত সাড়ে এগারোটার দিকে ধুপধাপ শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি গাছপালাগুলো নদী গ্রাস করে নিচ্ছে। কোন কিছু বুঝে ওঠার আগেই বসত ঘরটি নদী গ্রাস করে নিয়েছে।তিনি আরও বলেন, সন্ধ্যা নদী এক নিমেষে আমাদের স্বপ্ন ধুলিস্যাৎ করে দিয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে মাথাগোজার শেষ সম্ভল ভিটে মাটি কেড়ে নিয়ে আমাদের নিঃস্ব করে দিয়েছে। এখন সন্তানদের নিয়ে কোথায় যাবো বলেই কেঁদে ফেলেন দিনমজুর মজিদ বেপারী। ভুক্তভোগী আজিজ বেপারী জানান, রাতে আকস্মিক ভাবে  গাছপালা ও বসত ঘর নদীতে দেবে যাওয়ায় কোনকিছুই সরানোর সুযোগ পাইনি। স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম  বলেন, হঠাত করে ঝুপঝাপ শব্দ পেয়ে বাড়ি থেকে এসে দেখি নদী তীরবর্তী চারটি বসত ঘর, জমিজমাসহ গাছপালা নদী গিলে নিয়েছে। সন্ধ্যা নদীর গর্ভে বিলীন হওয়া ভুক্তভোগী চার পরিবারের মজিদ বেপারী, আজিজ বেপারী, সালেক বেপারী ও বারেক বেপারী পরিবারের সদস্যদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর অনুরোধ করেছেন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, সন্ধ্যা নদীর ভাঙনের হুমকির মুখে রয়েছে ওই এলাকার দুইটি বিদ্যাপিঠসহ অনেক বসত বাড়ি। তিনি আরও বলেন, ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে জোর দাবি করছি। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ বলেন, আকস্মিক নদী ভাঙনের খবর পেয়ে ওই এলাকার ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহযোগিতা করার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির

নেপালে হতে যাওয়া ২০২৬ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে Read more

মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের Read more

রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সোহাগ ও আলজাবের
রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সোহাগ ও আলজাবের

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র (রুরু) ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চ্যানেল ২৪'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহাগ আলীকে সভাপতি Read more

জয়পুরহাটে কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন সিরাজুল
জয়পুরহাটে কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন সিরাজুল

২০২৫ এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে। এর মধ্যে সিরাজুল ইসলাম নামে একজন ছাত্র Read more

আবারও বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি
আবারও বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি

স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর যেতেই ফের বিয়ে করলেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। Read more

বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই: দুদু
বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন