ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার (১৪ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, সেই প্রেক্ষাপটে তেহরানকে স্পষ্ট এই বার্তা পাঠিয়েছে রিয়াদ। সৌদি আরব জানিয়ে দিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং সে উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘সৌদি আরব তেহরানকে সরাসরি অবহিত করেছে যে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তারা যুক্ত থাকবে না এবং সৌদি ভূখণ্ড বা আকাশসীমা এ ধরনের কোনো অভিযানে ব্যবহার করা যাবে না।’ সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।এই বার্তা এমন এক সময় পাঠানো হলো, যখন ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে। ওয়াশিংটনের এই হুমকির জবাবে তেহরানও পাল্টা সতর্কতা দিয়েছে। ইরান জানিয়েছে, নতুন কোনো হামলা হলে তারা আশপাশের দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং নৌপরিবহন লক্ষ্য করে পাল্টা আঘাত হানতে পারে।মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিন ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে রিয়াদের এই অবস্থান অঞ্চলটিতে সরাসরি সংঘাত এড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে মত পর্যবেক্ষকদের।প্রসঙ্গত, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে, যার মধ্যে সৌদি আরবেও মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। ফলে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়লে সৌদি আরবের অবস্থান ও ভূমিকা নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বাড়তি নজর রয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬টি গাড়ি ভাঙচুর
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬টি গাড়ি ভাঙচুর

ফরিদপুর সদর উপজেলায় মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১৬টি মাহেন্দ্র ভাঙচুরের পাশাপাশি চালকদের Read more

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত: তৈয়্যব
‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত:  তৈয়্যব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বিশেষ Read more

সেন্ট জেমস পার্কে গৃহযুদ্ধ
সেন্ট জেমস পার্কে গৃহযুদ্ধ

চলতি দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত নাম আলেক্সান্ডার ইসাক। পর্তুগিজ তারকা দিয়েগো জোতার মৃত্যুর পর নিজেদের আক্রমণভাগকে শক্তিশালী করতে নিউক্যাসল ইউনাইটেডের Read more

পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর
পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর

অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। জলাবদ্ধতায় বেনাপোল স্থলবন্দরে অনেক স্থানে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে গত ৮ দিনে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মাদক ও বিভিন্ন Read more

যে হিন্দু মহাজনের থেকে ঋণ নিতেন লাহোরের অর্ধেক মুসলমান বাসিন্দা
যে হিন্দু মহাজনের থেকে ঋণ নিতেন লাহোরের অর্ধেক মুসলমান বাসিন্দা

ইউরোপীয় কর্মকর্তা বা জমিদার থেকে শুরু করে সাধারণ মানুষ - বুলাকী শাহর কাছ থেকে লাহোরের সব শ্রেণির মানুষ সুদের বিনিময়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন