নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাক দিনাজপুরের পার্বতীপুরে এনে কেটে ভাঙ্গারী করার সময় হাতে-নাতে আটক করা হয়েছে চালক ও চোর সর্দারকে। শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পার্বতীপুর মডেল থানা পুলিশ।জানা যায়, গত ২৩ জুলাই (বুধবার) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মাসুম রানা এন্টারপ্রাইজ-এর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-৭৫০২) চালক সোহাগ কৌশলে নিয়ে পালিয়ে যায়। পরে সে ট্রাকটি পার্বতীপুর পৌর এলাকার ঢাকামোড় সড়কের মেঘনা মেশিনারিজ নামের ভাঙ্গাড়ী ব্যবসায়ী মাসুদ পারভেজের কাছে ৫০ টাকা কেজি দরে ৪ লাখ টাকায় বিক্রি করে দেয় স্থানীয় দালালের মাধ্যমে।এ ঘটনায় ট্রাকের মালিক মাসুম রানা সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ড্রাইভারের মোবাইল ফোনের জিপিএস ট্র্যাকিংয়ের সূত্র ধরে পুলিশ ট্রাকের অবস্থান শনাক্ত করে। পরে পুলিশ অভিযান চালিয়ে পার্বতীপুর শহরের ঢাকা মোড়ে ট্রাকটি কেটে ভাঙ্গারী করার সময় ট্রাকচালক সোহাগ (৩৩) এবং চোর চক্রের মূল হোতা ফেরদৌস (৩২)-কে আটক করে। তবে ভাঙ্গারী ব্যবসায়ী মাসুদ পারভেজ এ সময় পালিয়ে যায়।আটককৃত সোহাগের বাড়ি রংপুর জেলার মাহিগঞ্জ উপজেলায় এবং চোর সর্দার ফেরদৌস পার্বতীপুর পৌর শহরের নুর নগর মহল্লার বাসিন্দা। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।ঘটনার খোঁজে শনিবার দুপুরে পার্বতীপুর পৌর এলাকার ঢাকামোড় সড়কের মেঘনা মেশিনারিজ ভাঙ্গাড়ী দোকানে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মালিক পক্ষের লোকজন সটকে পড়ে এবং ক্যামেরার সামনে কথা বলতে কেউ রাজি হননি।এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসির খোরাক জোগায় এমন মার্কা ইসির তালিকায় থাকতে পারে না: সারজিস
হাসির খোরাক জোগায় এমন মার্কা ইসির তালিকায় থাকতে পারে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের Read more

সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি
সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে Read more

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি
নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসে চেইনম্যান পদে কর্মরত এক ব্যক্তি গত ৮ বছর ধরে ভুয়া পরিচয়ে সরকারি চাকরিতে বহাল রয়েছেন Read more

পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া
পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া

গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। এ ন্যাক্কারজনক আক্রমণে সারাবিশ্ব নিন্দা জানালেও যেন কোনো লজ্জা পাচ্ছে না Read more

মানসিক সমস্যায় ভুগছে আহত ইসরায়েলি সেনারা
মানসিক সমস্যায় ভুগছে আহত ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। এরমধ্যে ২০ হাজার সেনা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিহ্যাব বিভাগে চিকিৎসাধীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন