রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে অবস্থিত বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন সন্ত্রাসী সংঘবদ্ধভাবে কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে, তাদের মধ্যে আছেন মোহাম্মদপুর বোটগলি এলাকার ফজলু (৫০), জসিম (৩৫), ফিরোজ (৩০), মোসলেম (৪৫) এবং চাঁদ উদ্যান এলাকার আল আমিন (৩০) ও ব্রাদারস দুলাল (৪০)।ঘটনার পর মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মনির পালোয়ান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, রাতের দিকে অজ্ঞাতনামা ২০-২৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অফিসে হামলা চালায়, অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা অফিসে থাকা একটি পালসার মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়।এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, রাতে হঠাৎ ২০-২৫ লোক এসে রাস্তার পাশে থাক একটি ব্যানার ছিড়ে ফেলে। এরপর দেশীয় অস্ত্র নিয়ে অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর এবং লুটপাট চালায় সন্ত্রাসীরা। অভিযোগ প্রসঙ্গে মনির পালোয়ান বলেন, ‘আমি তখন এলাকায় ছিলাম না। ঘটনা শুনে এসে দেখি, অফিস ভাঙচুর করা হয়েছে এবং আমার মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ফজলু গংরা।’মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ‘ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’    আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত
ফোনকল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

ফোনকলের রেকর্ড ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার Read more

মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, হিন্দু যুবক আটক
মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, হিন্দু যুবক আটক

মাগুরায় দূষিত দূর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজিত করে ফেসবুকে পোস্ট করায় দ্বীপ্ত কুরি Read more

শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তিন প্রার্থীর
শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তিন প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন তিনজন সহসভাপতি (ভিপি) প্রার্থী। এসব অভিযোগে Read more

আজ ১৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭
আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সাত সদস্যের সক্রিয় ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে Read more

বাউফলে ইউএনও’র অপসারণের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
বাউফলে ইউএনও’র অপসারণের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও শাস্তি দেওয়ার হুমকির প্রতিবাদে এবং ইউএনওর অপসারণ দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন