রাজধানীর সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎসহ নানা হয়রানির অভিযোগ এনেছেন তার স্ত্রী শিখা।সোমবার (২১ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই নেতাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি বাঙলা কলেজ শাখার সদস্যসচিব ফয়সাল রেজাকে সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসঙ্গে ওই কমিটির যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমানকে বাঙলা কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফয়সাল রেজার স্ত্রী দাবি করা শিখা বলেন, ২০২৩ সালের ২৮ মার্চ ফয়সালের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সংসার শুরু করেন। তিনি বলেন, ফয়সাল বেকার ছিলেন এবং সংসারের সমস্ত খরচ তাকেই চালাতে হয়েছে। এমনকি ফয়সাল তার পরিবার ও বিদেশে থাকা ভাইদের কাছেও টাকা পাঠাতেন শিখার কাছ থেকে নেওয়া অর্থ থেকে। একপর্যায়ে তাকে মালয়েশিয়ায় থাকা ফয়সালের ভাইদের জন্য তিন লাখ টাকাও দিতে হয়। টাকা না দিলে ফয়সাল তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলেও অভিযোগ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ
চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলার চরফ্যাশনের ১২ জন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন।  সোমবার (০৫ আগস্ট) সকাল ৯টা থেকে Read more

বান্দরবানের থানচিতে ডাম্পার উল্টে খাদে, চালক নিহত
বান্দরবানের থানচিতে ডাম্পার উল্টে খাদে, চালক নিহত

বান্দরবানের থানচিতে সড়ক নির্মাণের কাজে নিয়োজিত একটি ডাম্পার গাড়ি উল্টে খাদে পড়ে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম উসিপ্রু মারমা Read more

চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে
চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক Read more

মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান
মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান

পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি রণতরীর গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানের সামরিক বাহিনী। বুধবার উপসাগরে মার্কিন ওই রণতরীর মুখোমুখি Read more

জামায়াতে যোগ দিল ৮০ হিন্দু পরিবার
জামায়াতে যোগ দিল ৮০ হিন্দু পরিবার

ঝিনাইদহের শৈলকুপায় ৮০টি হিন্দু পরিবার জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শৈলকুপার ভান্ডারীপাড়া গ্রামের মন্দিরে উপজেলা জামায়াতে Read more

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ৩য় দিনের মতো নগর ভবন ও প্রেস ক্লাব এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন