ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ১০ মাস পরও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনো সগর্বে শোভা পাচ্ছে শেখ হাসিনার হাসিমাখা জনসমাবেশের ছবি। বিষয়টি নিয়ে টাঙ্গাইলের বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা চলছে। স্থানীয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। এতদিনেও কেন ওয়েবসাইট হালনাগাদ হয়নি, সেই প্রশ্ন উঠেছে সবার মনে।সোমবার (০২ জুন) রাত ৮টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইলের (https://hospital.tangail.gov.bd/) সরকারি তথ্য বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইটটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছিল ২০২৪ সালের ১০ আগস্ট—অর্থাৎ আওয়ামী সরকারের পতনের পাঁচ দিন পর। অথচ রহস্যজনকভাবে ওয়েবসাইটের কভার ফটোতে এখনও দিল্লিতে নির্বাসিত শেখ হাসিনার জনসভার ছবি রয়ে গেছে।এদিকে চলতি বছরের এপ্রিলে মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তর ও সংস্থার ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশনা দিয়েছিল। কিন্তু সেই নির্দেশনাও উপেক্ষা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক জেলার গোপালপুর উপজেলার বাসিন্দা। তিনি ২০২১ সালের ১০ মার্চ এ হাসপাতালে যোগদান করেন এবং এখনও একই পদে রয়েছেন, যা বিষয়টিকে আরও রহস্যজনক করে তুলেছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল-আমিন বলেন, আমাদের খতিয়ে দেখতে হবে, জেনারেল হাসপাতালে এখনও ফ্যাসিস্টের কোনো দোসর রয়ে গেছে কিনা বা কার ইন্ধনে এই কাজটা হয়েছে। ১০ মাস শেখ হাসিনার ছবি কীভাবে টিকে থাকলো—এটি আমাদের দেখতে হবে। এটি অবশ্যই তদন্তের বিষয়। যে বা যার নির্দেশে এই ওয়েবসাইটের হালনাগাদ এতদিনেও করা হয়নি, তাদের খুঁজে বের করতে হবে।টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ৫ আগস্টের পর কোনো জায়গাতেই ফ্যাসিস্ট হাসিনার কোনো চিহ্ন বা তার দোসরদের কোনো চিহ্ন থাকার কথা নয়। কিন্তু টাঙ্গাইলে এখনও এটার মধ্যে আছে—এটা আমার জানা ছিল না। যেহেতু জানলাম, আমরাও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সময়ের কণ্ঠস্বরকে বলেন, ১০ মাস পরও হাসপাতালের ওয়েবসাইটে ফ্যাসিস্ট হাসিনার ছবি থাকাটা নিন্দনীয় ও রহস্যজনক। এর তদন্ত হওয়া উচিত এবং যাদের অবহেলায় এটি হয়েছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত।এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মোহাম্মদ মাহবুবুল আলম মঞ্জুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি হাসপাতালের উপ-পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। হাসপাতালের উপ-পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান মুঠোফোনে সময়ের কণ্ঠস্বরকে বলেন, এখনও শেখ হাসিনার ছবি জাতীয় তথ্য বাতায়নে থাকাটা আমার ভুল হয়েছে। আমি এখনই জানিয়ে দিচ্ছি যেন ওটা ওই স্থানে আর না থাকে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

যশোরে একসঙ্গে ৪ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন মা সম্পা বেগম (২৫)। শনিবার (২৩ আগস্ট) বিকেলে যশোর আদ্-দ্বীন হাসপাতালে তিনি ৪ সন্তান Read more

অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি
অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি

চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর কঠোর নির্দেশনা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) Read more

গ্রিড বিপর্যয়: তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন
গ্রিড বিপর্যয়: তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন

খুলনা অঞ্চলে গ্রিড বিপর্যয়ের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।রবিবার (২৭ এপ্রিল) এক অফিস আদেশে Read more

তিন দশক পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল
তিন দশক পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ Read more

সন্ত্রাসীদের গুলিতে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার নিহত
সন্ত্রাসীদের গুলিতে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার নিহত

ইকুয়েডরের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন