কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন ও রেস্টুরেন্টে ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।শনিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় শহরের দুর্জয় মোড় বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে।নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল ইসলাম তালুকদার ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল প্রমুখ।জানা যায়, ভৈরব উপজেলার দুর্জয় মোড় বাসস্ট্যান্ডে অবস্থিত আল আজিজিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের ফ্রিজে রান্না খাবারের সাথে কাচা মাছ রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা ও শহরের স্টেডিয়ামে সংলগ্ন এলাকায় অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠান মালিক মিয়াকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।এছাড়া বিপুল পরিমাণ অনিরাপদ ও অস্বাস্থ্যকর শিশু খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়। উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন ভৈরব থানা পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।এ বিষয়ে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, ভৈরবে দুটি প্রতিষ্ঠানের ফ্রিজে রান্না করা খাবারের সাথে কাচা মাছ রাখা ও অনুমোদন বিহীন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদনের দায়ে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি
সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পাওয়ার পরও বাংলাদেশের Read more

ছেলেকে ব্রীজ থেকে ফেলে দিয়ে হত্যা করলেন মা
ছেলেকে ব্রীজ থেকে ফেলে দিয়ে হত্যা করলেন মা

মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী ছেলেকে ব্রীজ থেকে ফেলে নদীতে ভাসিয়ে হত্যা করলেন এক মা। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা Read more

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ নিহত ২
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ দুজন নিহত হয়েছেন। রবিবার (১১ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী Read more

নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি
নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন শিক্ষক প্রভাষক পদ থেকে Read more

বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ মানসিক রোগে আক্রান্ত
বিশ্বের ১০০ কোটির বেশি মানুষ মানসিক রোগে আক্রান্ত

বিশ্বের প্রায় ১ বিলিয়নেরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য ব্যাধি নিয়ে বসবাস করছে, উদ্বেগ এবং বিষণ্ণতার মতো পরিস্থিতিগুলো প্রচুর মানবিক ও Read more

বর্ণাঢ্য আয়োজনে জবিতে নববর্ষকে বরণ
বর্ণাঢ্য আয়োজনে জবিতে নববর্ষকে বরণ

বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করা হয়েছে। শোভাযাত্রা, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক তৈরী, মেলা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন