কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে তৈরি হওয়া ভিড় শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। অতিরিক্ত মানুষের চাপে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি দেখা দিলে নির্ধারিত কর্মসূচি শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন ফুটবল তারকাকে।প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় আসা হাজার হাজার ভক্ত হতাশ হয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্টেডিয়াম এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই দুঃখজনক ঘটনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে মেসির নিকট ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় তিনি বলেন, সল্টলেক স্টেডিয়ামে যা ঘটেছে, তাতে তিনি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত।এই মুখ্যমন্ত্রী লেখেন,‘সল্টলেক স্টেডিয়ামে আজ যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি স্তম্ভিত, মর্মাহত। আমি স্টেডিয়ামে যাচ্ছিলাম, অজস্র ক্রীড়াপ্রেমীদের মতোই প্রিয় ফুটবলার মেসিকে দেখতে। এই দুঃখজনক ঘটনার পর আমি মেসির কাছে এবং সমস্ত ভক্তদের কাছে ক্ষমা চাইছি।’এদিকে এই বিশৃঙ্খলার কারণ খতিয়ে দেখতে ও দায় নির্ধারণের জন্য এরই মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত এই কমিটিতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্য সচিবও অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি ঘটনার কারণ অনুসন্ধান করবে, দায়ীদের চিহ্নিত করবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সুস্পষ্ট সুপারিশ দেবে।প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানের সময় স্থানীয় কিছু রাজনীতিবিদের মেসিকে ঘিরে থাকার ঘটনায় দর্শকদের মধ্যে প্রথম অসন্তোষ দেখা যায়। এরপর নির্ধারিত সময়ের আগেই মেসিকে মাঠ থেকে দ্রুত সরিয়ে নেয়া হলে ভক্তদের ক্ষোভ বাঁধ ভেঙে যায়।ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা ব্যারিকেড ভেঙে ফেলছে এবং মাঠের ভেতরে বোতল ও চেয়ার ছুড়ছে। কিছু পুলিশ সদস্যকে ভাঙা চেয়ার দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়। একপর্যায়ে হাজার হাজার মানুষ ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে। কয়েকজন দর্শক মাঠের ধারে রাখা তাঁবুতে আগুন দেয়ার চেষ্টা করেন। এছাড়া গোল পোস্টের জাল ছিঁড়ে ফেলা হয় এবং সাজঘরে যাওয়ার টানেলের ছাউনিও ভেঙে দেয়া হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু
বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ Read more

‘আ.লীগ দেশের জন্য রাজনীতি না করে ভারতের তাবেদারি করেছে’
‘আ.লীগ দেশের জন্য রাজনীতি না করে ভারতের তাবেদারি করেছে’

আওয়ামী লীগ দেশের জন্য রাজনীতি না করে ভারতের তাবেদারি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর Read more

চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড
চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’
‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তার মিত্ররা গত ২০ বছর ধরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে দাবি Read more

মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।মঙ্গলবার (১৭ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন