বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহশিক্ষা সংগঠন ‘ইতিহাস সংসদ’-এর ২০২৫ সালের নির্বাচনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানজিদ শাহ জালাল ইমন।বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন কমিশনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনের তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৫ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৫। মনোনয়নপত্র বিতরণ হয়েছিল ৫-৬ অক্টোবর, আর গ্রহণের শেষ সময় ছিল ৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ৮ অক্টোবর, এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৯ অক্টোবর ২০২৫। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার, এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস হোসেন ও মো. কবির হাসান।ঘোষিত ফলাফলে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— প্রচার ও দপ্তর সম্পাদক: সাহেদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: উম্মিয়া আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক: জহির উদ্দীন মোহাম্মদ বাবর, সদস্য: রাফিউ রহমান, মাফুজুর রহমান কাওসার , তৈয়েবুর রহমান। সংরক্ষিত কার্যনির্বাহী সদস্য: তামান্না তাসমিয়া ও ফারহানা কবির বর্ণালী। বিভাগের শিক্ষার্থী ও নির্বাচন কমিশনের বরাতে জানা যায়, ইতিহাস সংসদের এই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ইতিহাস সংসদ আগামীতে শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরেও হয়নি সমাধান, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা
৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরেও হয়নি সমাধান, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে চলমান অস্থিরতা নিরসনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন। Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু
ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে Read more

যশোরে পুলিশ কর্মকর্তার মাকে মারধর
যশোরে পুলিশ কর্মকর্তার মাকে মারধর

যশোরের শার্শায় জমি নিয়ে বিরোধের জের ধরে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের মা কোহিনুর বেগমকে (৬৫) মারধরের অভিযোগ উঠেছে। শার্শা উপজেলার Read more

ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে
ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে

পিরোজপুরের ভান্ডারিয়ার বহুল আলোচিত জামায়াত কর্মী সাইফুল ইসলাম (৩২) হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আওয়ামী ফ্যাসিস্টদের দোষর আমিন হাওলাদার (৪৮) দীর্ঘদিন Read more

পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি
পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের জন্য সড়ক বিভাগ ২০২০ সালের ৩০ ডিসেম্বর বিদ্যুৎ অফিসকে সড়কে থাকা ২১৭টি বৈদ্যুতিক পিলার স্থানান্তরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন