প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের বাইরে রয়েছে একটি মাত্র শৌচাগার। যেখানে প্রবাসী কিংবা বিদেশগামীদের প্রবেশ করতে দিতে হয় টাকা।দেশের বাইরে আসা যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেকটা সময় কাটাতে হয় যাত্রীদের। সেই সঙ্গে যারা স্বাগত আর বিদায় জানাতে আসেন যাত্রীকে তাদেরও কখনও কখনও বিমানবন্দরে পার করতে হয় দীর্ঘসময়। খুব স্বাভাবিকভাবেই প্রয়োজন হয় শৌচাগার ব্যবহারের। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের বাইরে শৌচাগার আছে মাত্র একটি। যা ব্যবহারকারীর প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। লাইনে দাঁড়িয়ে এই নোংরা, দুর্গন্ধের শৌচাগার ব্যবহার শেষে গুণতে হয় ৫ টাকা। যাত্রীরা বলছেন, বিমানবন্দরে এমন অপরিচ্ছন্ন ও ব্যবহার অনুপযোগী শৌচাগার নেই অন্য কোন দেশে। এ সময় সার্বিক সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন তারা। যাত্রীরা জানায়, “আমরা বাইরের দেশগুলোতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, কিন্তু আমাদের দেশে অনেক অপরিষ্কার দেখি। দেশের এয়ারপোর্টের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের দেশের যে ইমেজ সেটা বিশ্বের কাছে কি বার্তা দিচ্ছে। কোনো দেশে এমন টয়লেট নাই, টাকা দিয়া ঢুকা লাগে আবার ভিতরে কোনো পরিবেশ নাই, যেহেতু বাংলাদেশ কিছু করারও নাই”।  যারা প্রবাসে হাড়ভাঙা খাটুনি করে দেশে মূল্যবান রেমিটেনস পাঠান তারা আর তাদের স্বজনরা বলছেন, নামেই শুধু আন্তর্জাতিক বিমানবন্দর কাজ আর সেবার মানদণ্ড ধরে রাখার প্রচেষ্টা যেন অদৃশ্য।স্বজনরা বলছেন, রেমিটেনস যোদ্ধাদের জন্য ভালো টয়লেট পর্যন্ত নাই। পরিবেশটা পরিষ্কার রাখা উচিত।জানা গেছে, বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ে থাকা একমাত্র শৌচাগারের ইজারা ৯০ লাখ টাকা। তাই নেয়া হয় ৫ টাকা করে। তবে বিদেশগামীরা বলছেন অন্য কোন দেশে এমন অদ্ভুত নিয়ম দেখেননি তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (২২ আগস্ট) রাজধানী Read more

টুং টাং শব্দে মুখরিত লোহাগাড়ার কামারশালা
টুং টাং শব্দে মুখরিত লোহাগাড়ার কামারশালা

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহার আর মাত্র অল্পদিন বাকি। এই ঈদ উৎযাপনের অন্যতম উপকরণ দা, বটি, ছুরি ও Read more

জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও
জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাবার পর মারা গেলেন ছেলেও

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে Read more

অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

জলমহাল দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের Read more

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি ভাষণ Read more

সিরাজগঞ্জে সালিশি বৈঠকে ভ্যানচালকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে সালিশি বৈঠকে ভ্যানচালকে পিটিয়ে হত্যা

জেলার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে ব্রাহ্মণগাতি গ্রামে মেয়ের বাড়িতে সালিশি বৈঠকে গিয়ে হারান আলী শেখ  (৫৫) পিটিয়ে হত্যা করা হয়েছে।নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন